Connect with us

ইতালির বিশ্বকাপ যোগ্যতা অর্জন না করতে পারার জের, পদত্যাগ করলেন বুফন

রে স্পোর্টজের ওয়েবডেস্ক : ইতালি ফুটবল ম্যানেজমেন্টের অন্দরমহলে ইতিমধ্যেই বড়সড় পরিবর্তনের ঝড় বইতে শুরু করেছে। বুফন নিজেই নিশ্চিত করেছেন, তিনি ইতালির জাতীয় দলের ডেলিগেশন প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। এর আগে গ্যাব্রিয়াল গ্রেভিনা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতির পদ ছেড়ে দিয়েছেন। শোনা যাচ্ছে, কোচ গাট্টুসো শীঘ্রই পদত্যাগ করতে পারেন।
বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে বিশ্বকাপ প্লে-অফ ফাইনালে টাইব্রেকারে হারের ফলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হয়েছে ইতালি। এই ব্যর্থতার পরই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে আসছে।
বুফন জানিয়েছেন, ম্যাচ শেষের পরই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন, যদিও তখনই তা প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছিল। পরে পরিস্থিতি স্পষ্ট হতেই তিনি আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানান।
“বসনিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পদত্যাগ করা ছিল একেবারে তৎক্ষণাৎ নেওয়া সিদ্ধান্ত, যা আমার অন্তরের গভীর থেকে এসেছে। যেমন স্বতঃস্ফূর্তভাবে চোখের জল আসে, তেমনই এই সিদ্ধান্ত—যে বেদনা আমি অনুভব করছি, তা আপনাদের সবার সঙ্গেও ভাগ করে নিচ্ছি।” সমাজমাধ্যমে জানান বুফন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা