Connect with us

ISL 2025/26: পাঁচ ভাষায় সম্প্রচার, সমর্থকদের আরও কাছে আসছে আইএসএল

নতুন মরসুমের আগে সম্প্রচার নিয়ে বড় আপডেট সামনে এল আইএসএল-এ। আগেই জানা গিয়েছিল, এই মরসুমের ম্যাচ দেখা যাবে ডিজিটাল প্ল্যাটফর্ম FanCode এবং টেলিভিশনে Sony Sports-এ। এবার ভাষা নিয়েও স্পষ্টতা মিলল। এবারের আইএসএল সম্প্রচার হবে মোট পাঁচটি ভাষায়। ফ্যানকোডে ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলা এবং মালায়লাম ভাষায় সব ম্যাচের ধারাভাষ্য শোনা যাবে। এছাড়াও দক্ষিণ ভারতের দর্শকদের কথা মাথায় রেখে চেন্নাইয়িন এফসি-র ম্যাচগুলো বিশেষভাবে তামিল ভাষাতেও সম্প্রচার করা হবে। ফলে বিভিন্ন প্রান্তের সমর্থকদের কাছে আইএসএল আরও সহজলভ্য হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা