Connect with us

বড় জয় ম্যান সিটির, জয়ে ফিরল লিভারপুল

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ফুলহ্যামের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। সহজ জয়ে তিন পয়েন্ট ছিনিয়ে নিল পেপ গুয়ার্দিওলার দল। যার ফলে লিগ টেবিলে আর্সেনলের ঘারে নিঃশ্বাস ফেলছে ম্যান সিটি। নব্বই মি‌নি‌টের ম‌্যা‌চে নিরঙ্কুশ প্রাধান‌্য ছি‌ল আর্লিং হালান্ড, ফিল ফোডেনদের। প্রথমার্ধেই তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানচেস্টার সিটি। ২৪ মিনিটের মাথায় সেমেনিওর গোলে এগিয়ে যায় তারা। মিনিট ছয়েকের মধ্যেই ব্যবধান বাড়ান ও’রাইলি। ৩৯ মিনিটে বল জালে জড়িয়ে দেন হালান্ড। ঘরের মাঠে ৩-০ গোলে জয়, খেতাব জয়ের দৌড়ে রাখল ম্যানচেস্টার সিটিকে।

অন্যদিকে, কষ্টার্জিত জয়ে তিন পয়েন্ট তুলে নিল লিভারপুল। গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে পরাজয়ের পর বেশ কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল লিভারপুল। বুধবার রাতে সান্দারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে জয়ের ফলে, স্বস্তি ফিরল আর্নে স্লটের শিবিরে। যদিও খেতাব জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে লিভারপুল। এই মুহুর্তে ২৬ ম্যাচে তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট। এদিন প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি লিভারপুল। দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন অধিনায়ক ভ্যান ডাইক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা