Connect with us

আই লিগে বড় টুইস্ট! দিল্লির আবেদন খারিজ, নতুন আশা বেঙ্গালুরুর

আই লিগ থেকে দিল্লি এফসি-র অবনমনের সিদ্ধান্ত বহাল রাখল এআইএফএফের ডিসিপ্লিনারি কমিটি। আইএসএলে অবনমন না থাকায় সেই যুক্তি দেখিয়ে গত মরশুমে আই লিগে সর্বশেষ স্থান পাওয়া দিল্লি এফসি অবনমন স্থগিত রাখার আবেদন জানিয়েছিল। তবে ফেডারেশনের কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, লিগে অংশ নেওয়ার আগেই সব দল অবনমন সংক্রান্ত নিয়ম সম্পর্কে অবহিত থাকে। ফলে শেষ স্থানে থাকার পর অবনমন হওয়াটাই নিয়মসিদ্ধ এবং ন্যায্য বলেই মত তাদের।অন্যদিকে গত মরশুমে দিল্লি এফসি-র ঠিক উপরে শেষ করেও অবনমিত হওয়া স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু নতুন আবেদন জানিয়েছে। ইতালির সিরি আ-র একটি ক্লাবের সম্ভাব্য বিনিয়োগের কথা জানিয়ে তারা অনুরোধ করেছে, যদি চার্চিল ব্রাদার্স আই লিগে অংশ না নেয়, তবে তাদের জায়গায় সুযোগ দেওয়া হোক। প্রয়োজনে অংশগ্রহণ ফি হিসেবে ২০ লক্ষ টাকা দিতেও রাজি স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু। বিষয়টি শীঘ্রই এআইএফএফের গভর্নিং বডিতে আলোচনায় উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা