রে স্পোর্টজের ওয়েবডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মরশুমের আগে পেস বোলিং বিভাগ আরও শক্তিশালী করতে দলে নতুন বোলার সংযোজন করল কলকাতা নাইট রাইডার্স। জিম্বাবোয়ের লম্বা চেহারার, দ্রুতগতির পেসার ব্লেসিং মুজারাবানিকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার কথা জানায় কেকেআর ম্যানেজমেন্ট।দলীয় সূত্রের খবর তিনি সম্ভবত জায়গা নিচ্ছেন মুস্তাফিজুর রহমানের বদলে। ‘শেখ হাসিনার’ পরবর্তী বেশ কিছু সময় ধরেই ভারত ও বাংলাদেশের কূটনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছেছিল। আর সেই প্রেক্ষাপটেই বোর্ডের নির্দেশে এবং সমাজ মাধ্যমে ভারতীয় নাগরিকদের চাপে মুস্তাফিজুরকে ছাড়তে একপ্রকার বাধ্য হয়ে কিং খানের দল। এবার সেই ফাকা জায়গা সম্পূর্ণ করল মুজারাবানি। ২০২৬ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে ধারাবাহিক ভাল পারফরমেন্স এর উপহার হিসাবেই কেকেআরে ডাক পেয়েছেন তিনি এমনই চর্চা ক্রিকেট মহলে। ছয় ফুট আট ইঞ্চি উচ্চতার এই পেসার টি-২০ ক্রিকেটে নিজের ধারাবাহিক পারফরম্যান্সের জন্য পরিচিত। অতিরিক্ত বাউন্স ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার ক্ষমতা তাঁকে আলাদা করে তুলে ধরেছে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ইতিমধ্যেই ৮০টির বেশি ম্যাচে ৯০এরও বেশি উইকেট নিয়েছেন মুজারাবানি।সম্প্রতি শেষ হওয়া টি-২০ ক্রিকেট বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেন তিনি। ছয় ম্যাচে ১৩ উইকেট নিয়ে জিম্বাবোয়ের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন এই পেসার। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই চারটি উইকেট শিকার করে নিজের দলকে জেতান মুজারাবানি। এর আগে আইপিএলে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গেও যুক্ত ছিলেন তিনি, যদিও সে বার মাঠে নামার সুযোগ পাননি। জানা গিয়েছে, আগামী ১৭ মার্চ কলকাতায় পৌঁছানোর কথা তাঁর।
