Connect with us

IPL 2026: আক্রমনাত্মক ব্যাটিং এবং বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ভর করে জয় রাজস্থানের

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রোমাঞ্চে ভরা ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসল রাজস্থান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাতের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জয় ছিনিয়ে নিল রাজস্থান।

শেষ ওভারে জয়ের জন্য গুজরাটের দরকার ছিল ১১ রান। তখন ক্রিজে ছিলেন রশিদ খান ও কাগিসো রাবাডা। তবে চাপের মুখে দুর্দান্ত বোলিং করে ম্যাচ ঘুরিয়ে দেন তুষার দেশপান্ডে। তার আগে চার উইকেট শিকার করে রবি বিষ্ণোই ভেঙে দিয়েছিলেন গুজরাটের ব্যাটিং মেরুদণ্ড।
প্রথমে ব্যাট করে রাজস্থান দারুণ শুরু পায়। ওপেনার বৈভব সূর্যবংশী ৩১ ও জয়সওয়াল ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এরপর ইনিংসের হাল ধরেন ধ্রুভ জুরেল, যিনি ৭৫ রানের ঝোড়ো ইনিংসে দলকে ২১০ রানে পৌঁছে দেন।

জবাবে গুজরাটের হয়ে সাই সুদর্শন ৭৩ রান করলেও উল্টোদিকে নিয়মিত উইকেট হারাতে থাকে গুজরাত। শেষদিকে রশিদ ও রাবাডা লড়াই চালালেও তা যথেষ্ট হয়নি। শেষ দুই ওভারে জোফ্রা আর্চার ও দেশপাণ্ডের নিয়ন্ত্রিত বোলিং নিশ্চিত করে রাজস্থানের জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা