Connect with us

IPL 2026: প্রথম একাদশ বদল করে চমক দিতে চায় কেকেআর

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইপিএলের প্রথম দুই ম্যাচ হেরে চাপের মুখে কলকাতা নাইট রাইডার্স। সোমবার ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জয়ের সরণীতে ফিরতে না পারলে, লড়াই আরও কঠিন হবে অজিঙ্কা রাহানেদের জন্য। তবে এদিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাঠে নামার আগে একাধিক বাধা-বিপত্তির কথা মাথায় রাখতে হচ্ছে নাইট শিবিরকে। যদিও পঞ্জাব কিংসের বিরুদ্ধে সেরা প্রথম একাদশ মাঠে নামাতে মরিয়া অধিনায়ক অজিঙ্কা রাহানে।

ছন্দে না থাকার কারণে প্রথম একাদশে জায়গা হারাতে পারেন কোটি টাকার ক্রিকেটার ক্যামেরন গ্রীন। ব্যাট হাতে নিস্প্রভ, পাশাপাশি বলও করতে পারছেন না এই অজি অলরাউন্ডার। ফলে সোমবার গ্রীনের পরিবর্তে রভমান পাওয়েলকে দলে দেখা যেতে পারে। অন্যদিকে, সুনীল নারিনের পরিবর্তন হতে পারেন রাচিন রবীন্দ্র। চলতি মরশুমে ছন্দে নেই নারিন। বিকল্প হিসাবে রাচিনকে ব্যবহার করার কথা ভাবছে নাইট ম্যানেজমেন্ট। পাশাপাশি, টিম শেইফার্টের মত তারকা ক্রিকেটার রয়েছেন কেকেআরের রিজার্ভ বেঞ্চে। সেক্ষেত্রে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একাধিক পরিবর্তন নিয়েই মাঠে নামতে তৈরি কলকাতা নাইট রাইডার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা