Connect with us

IPL 2025: সুখবর নাইটদের জন্য, ফিট পাথিরানা

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ২৮ মার্চ থেকে শুরু আইপিএল। ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। মরশুম শুরুর আগেই চোট চিন্তায় জর্জরিত নাইট শিবির। চোট পেয়েছেন হর্ষিত রানা। মাঠের বাইরে ছিলেন শ্রীলঙ্কান পেস বোলার মাথিসা পাথিরানা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন পাথিরানা। স্বাভাবিকভাবেই তার আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সম্প্রতি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাথিরানাকে ফিট বলে ঘোষণা করা হয়েছে। সুস্থ হয়ে মাঠে নামতে প্রস্তুত তিনি। ফলে একটু হলেও চিন্তা কমল নাইট শিবিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা