Connect with us

পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে তৈরি ভারতের ধুরন্ধরেরা।

টি-২০ বিশ্বকাপ ২০২৬: টি-২০ বিশ্বকাপে হাইভোল্টেজ লড়াইয়ের অপেক্ষা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত জাতীয় ক্রিকেট দল ও পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ম্যাচের আগের দিন অনুশীলনে উপস্থিত ছিল পুরো ভারতীয় দল। চনমনে মেজাজ চোখে পড়লেও অতীত রেকর্ড ধরে রাখার অদৃশ্য চাপ যে রয়েছে, তা স্পষ্ট।সবচেয়ে বেশি নজর ছিল অভিষেক শর্মার দিকে। সুখবর, তিনি সম্পূর্ণ ফিট এবং ম্যাচ খেলতে প্রস্তুত। নেটে তাঁকে বল করেন সূর্যকুমার যাদব। তাঁর বোলিং অ্যাকশন মনে করিয়ে দিচ্ছিল পাকিস্তানের ওসমান তারিককে, যার অ্যাকশন নিয়ে দুই দেশের ক্রিকেটমহলে ইতিমধ্যেই আলোচনা তুঙ্গে। অনুশীলনে কোচ গৌতম গম্ভীরও অভিষেকের ওপর বিশেষ নজর রাখেন।অভিষেক দলে ফিরলে জায়গা হারাতে পারেন সঞ্জু স্যামসন। একাদশে ফিরতে পারেন ‘চায়নাম্যান’ কুলদীপ যাদবও; আর্শদীপ সিংয়ের বদলে তাঁকে দেখা যেতে পারে।অন্যদিকে, নিজেদের প্রমাণ করতে মরিয়া পাকিস্তান। সালমান আগার নেতৃত্বে দল অনুশীলনে ঝাঁপিয়েছে পুরো উদ্যমে। বৃষ্টির সম্ভাবনাও কমছে। ফলে সব কিছু ঠিক থাকলে, কলম্বোয় লড়াই নির্ধারণ করবে মাঠের সেরা দলই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা