ক্রিকেট
IND vs ENG 2nd ODI: কটকে রোহিতের শতরান, সিরিজ জিতল ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের সিরিজেও দাপুটে জয় ভারতের। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল রোহিত শর্মার দল। আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে ভারত। ইতিপূর্বে, টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়া ৪-১ ব্যবধানে জয়লাভ করেছিল। একদিনের সিরিজে ব্রিটিশদের চুনকাম করার সুযোগ রয়েছে ভারতের সামনে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। ৪৯.৫ ওভারে ৩০৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ৩৩ বল বাকি থাকতেই ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
কটকে ব্যাটিং উইকেটের সুবিধা নিয়ে বড় রান তোলে ইংল্যান্ড। শুরুটা ভালই করেছিলেন ফিল সল্ট (২৬) এবং বেন ডাকেট (৬৫)। পাওয়ার প্লে শেষ হতেই ইংল্যান্ডকে প্রথম ধাক্কা দেন বরুণ চক্রবর্তী। সল্ট ফিরে গেলেও ইনিংসের হাল ধরেন জো রুট। ৭২ বলে ৬৯ রানের দায়িত্বশীল একটি ইনিংস খেলেন তিনি। অধিনায়ক জস বাটলার ৩৪ রান করেন। ৪১ রান করে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান লিভিংস্টোন। বাকিরা তেমন ছাপ ফেলতে পারেননি। অবশেষে ৩০৪ রানেই শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।
বড় রান তাড়া করতে নেমে শুরুতেই বিধ্বংসী হয়ে ওঠেন অধিনায়ক রোহিত শর্মা। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেকে ছন্দে ফেরাতে মরিয়া তিনি। এদিন মাত্র ৭৬ বলে শতরান সম্পূর্ণ করেন তিনি। অবশেষে ১১৯ রান করে আউট হন ভারত অধিনায়ক। রোহিতের পাশাপাশি অর্ধশতরান করলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক শুভমান গিল (৬০)। দুর্ভাগ্যের শিকার হয়ে রান আউট হন শ্রেয়স আইয়ার (৪৪)। শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের রাস্তায় পৌঁছে দেন অক্ষর প্যাটেল (৪১)। রোহিত রানে ফিরলেও, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলের চিন্তার কারণ হয়ে রইলেন বিরাট কোহলি। চোট থেকে ফিরেও রান পেলেন না তিনি। মাত্র ৫ রান করেই প্যাভিলিয়নের ফিরতে হয় বিরাটকে। সিরিজের শেষ ম্যাচে নজর তাঁর দিকেই।
ক্রিকেট
ইরানি ট্রফিতে জম্মু-কাশ্মীরকে উড়িয়ে চ্যাম্পিয়ন রেস্ট অফ ইন্ডিয়া
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইরানি ট্রফিতে দাপুটে জয় রেস্ট অফ ইন্ডিয়ার। জম্মু-কাশ্মীরকে ১৬৭ রানে হারিয়ে ট্রফি জিতে নিল তারা। রেস্ট অব ইন্ডিয়ার জয়ের নেপথ্যে বল হাতে বড় ভূমিকা নিলেন মুকেশ কুমার ও আকাশ দীপ। মুকেশ ৬ উইকেট এবং আকাশ দীপ ৩ উইকেট নিয়ে জম্মু-কাশ্মীরের ব্যাটিং লাইন-আপকে তছনছ করে দেন।
চতুর্থ দিনের শুরুতে স্মরণ রবিচন্দ্রন নিজের শতরানকে আরও বড় করার চেষ্টা করেন। শেষ দুই ব্যাটারের সঙ্গে জুটি বেঁধে আরও ১৩ রান যোগ করার পর ১৩৫ রানে আউট হন তিনি। ফলে রেস্ট অব ইন্ডিয়ার দ্বিতীয় ইনিংস থামে ৩১৯ রানে। প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীর ২৭৮ রান করায় জয়ের জন্য তাদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৯ রান।
জবাবে শুরুটা ভালোই করেছিল জম্মু-কাশ্মীর। কুরাম ইকবাল ও শুভম খাজুরিয়ার উদ্বোধনী জুটিতে আসে ৫৪ রান। কিন্তু এরপরই শুরু হয় ধস। আকাশদীপ ইকবালকে এলবিডব্লিউ করে প্রথম ধাক্কা দেন। এরপর মুকেশ এক ওভারেই শুভম পুন্ডির ও অধিনায়ক পারস ডোগরাকে ফিরিয়ে জম্মু-কাশ্মীরকে ৬৫/৩-এ নামিয়ে দেন।
এরপর খাজুরিয়া ও আবদুল সামাদ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও আকাশ দীপ খাজুরিয়াকে ফিরিয়ে দেন। সেখান থেকেই দ্রুত ভেঙে পড়ে জম্মু-কাশ্মীরের ইনিংস। ৮৯/৪ থেকে মাত্র ১১০ রানেই অলআউট হয়ে যায় তারা। মুকেশ শেষ তিন ব্যাটার আবিদ মুস্তাক, উমর নাজির মীর ও সুনীল কুমারকে একই ওভারে ফিরিয়ে ম্যাচের ইতি টানেন। মাত্র ২৮.৪ ওভারে শেষ হয় জম্মু-কাশ্মীরের রান তাড়া।
শেষ পর্যন্ত রেস্ট অফ ইন্ডিয়া জেতে ১৬৭ রানে। মুকেশ কুমারের ৬/৩৩ এবং আকাশ দীপের ৩/২৫ ছিল জয়ের অন্যতম প্রধান কারিগর।
ক্রিকেট
গিলের রেকর্ড ডাবল সেঞ্চুরি, ৪০৬ রান তাড়া করে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে রানের বন্যা। ক্যারিবিয়ানদের করা ৪০৫ রানের পাহাড় টপকে আট উইকেটে ম্যাচ জিতল ভারত। ৩৯ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।
ভারতের জয়ের নায়ক অধিনায়ক শুভমন গিল। মাত্র ১১৭ বলে দ্বিশতরান করে এক দিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন তিনি। শেষ পর্যন্ত ১৩৩ বলে ২২৩ রানে অপরাজিত থাকেন গিল। এক দিনের ক্রিকেটে এটি তাঁর দ্বিতীয় দ্বিশতরান।
গিলের সঙ্গে শুরুটা দুর্দান্ত করেন রোহিত শর্মা। ৭২ বলে শতরান করে তিনি পেরিয়ে যান ১২ হাজার এক দিনের রানের মাইলফলক। গিল-রোহিতের উদ্বোধনী জুটিতে ওঠে ২৫৫ রান। রোহিত ১০১ রানে আউট হওয়ার পর বিরাট কোহলি ১৯ বলে ২৯ রান করেন। পরে ঋতুরাজ গায়কোয়াড় ৩১ রানে অপরাজিত থেকে গিলের সঙ্গে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৪০৫ রান তোলে। জন ক্যাম্পবেল, শাই হোপ এবং আমির জাঙ্গু—তিন ব্যাটারই শতরান করেন। এক দিনের ক্রিকেটে একই ইনিংসে তিন ব্যাটারের শতরান করার ঘটনা এটি মাত্র ষষ্ঠবার।
হোপ ২০তম এক দিনের শতরান করেন, আর জাঙ্গু করেন ৭৭ বলে ১১৪। কিন্তু ক্যারিবিয়ানদের রেকর্ড স্কোরও শেষ পর্যন্ত ঢেকে যায় গিলের বিধ্বংসী দ্বিশতরানে।
ক্রিকেট
কোহলির সামনে সেঞ্চুরির সেঞ্চুরি, হাতে কত ম্যাচ?
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতে দুরন্ত শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির সেঞ্চুরির সংখ্যা এখন ৮৬। কিংবদন্তি শচীন তেন্ডুলকরের ১০০ আন্তর্জাতিক শতরানের রেকর্ড ছুঁতে হলে আরও ১৪টি সেঞ্চুরি প্রয়োজন তাঁর। তবে প্রশ্ন, সেই মাইলফলকে পৌঁছনোর মতো পর্যাপ্ত ম্যাচ কি হাতে রয়েছে কোহলির?
টেস্ট ও টি-টোয়েন্টি থেকে ইতিমধ্যেই অবসর নিয়েছেন কোহলি। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা ওয়ানডে বিশ্বকাপকেই নিজের শেষ বিশ্বকাপ হিসেবে দেখছেন তিনি। ফলে এখন তাঁর আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ মূলত ওয়ানডে ফরম্যাটেই সীমাবদ্ধ।
বর্তমান সূচি অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের বাকি দুই ম্যাচের পর নভেম্বরের শুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ওয়ানডে খেলবে ভারত। ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি এবং আগামী জানুয়ারিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি ওয়ানডে রয়েছে। অর্থাৎ বিশ্বকাপের আগে ঘোষিত সূচিতে আরও ১৩টি ম্যাচ রয়েছে ভারতের।
এরপর আগামী বছরের জুন-জুলাইয়ে ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপ রয়েছে। ফাইনালে উঠলে সেখানে সর্বোচ্চ ছয়টি ম্যাচ খেলতে পারে ভারত। সব মিলিয়ে বিশ্বকাপের আগে কোহলির সামনে প্রায় ১৯টি ওয়ানডে থাকার সম্ভাবনা রয়েছে। বিশ্বকাপে ভারত অন্তত ১০টি ম্যাচ খেলবে। সেই হিসেবে বিশ্বকাপ পর্যন্ত কোহলির হাতে মোটামুটি ২৫ থেকে ৩০টি ওয়ানডে আসতে পারে।
এই সময়ের মধ্যে ১৪টি শতরান করা নিঃসন্দেহে কঠিন পরিসংখ্যান। তবে কোহলি যদি ধারাবাহিকভাবে রান করতে পারেন, তাহলে ১০০ আন্তর্জাতিক শতরানের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার সুযোগ তাঁর সামনে রয়েছে। এখন দেখার, শেষ বিশ্বকাপের আগে সেই অসম্ভবকে সম্ভব করার পথে কতটা এগোতে পারেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
-
ফুটবল4 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল4 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল4 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল4 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল4 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল2 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল2 months agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল4 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
