রে স্পোর্টসের ওয়েবডেস্ক: আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে লড়াই করেও হার মানতে হয়েছিল। তবে এবার কানাডাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল নিউজিল্যান্ড।
চেন্নাইয়ের এম.এ চিদম্বরম স্টেডিয়ামে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শন করলেন গ্লেন ফিলিপ্স। মাত্র ১৫.১ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ব্ল্যাক ক্যাপসরা।টসে জিতে প্রথমে ব্যাট করে কানাডা ক্রিকেট দল। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে তারা। ৬৫ বলে ১১০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন যুবরাজ শর্মা, যা নিউজিল্যান্ডের বোলারদের বিরুদ্ধে নিঃসন্দেহে প্রশংসনীয়।জবাবে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দ্রুত ফিরে যান দুই ওপেনার। এরপর ম্যাচের রাশ নিজের হাতে তুলে নেন ফিলিপ্স। ৩৬ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংসে মারেন ৪টি চার ও ৬টি ছয়। তাঁকে দারুণ সঙ্গ দেন রচিন রবীন্দ্র, ৩৯ বলে করেন ৫৯ রান।
এই জয়ের ফলে সুপার এইট নিশ্চিত নিউজিল্যান্ডের। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে জিতে যে ক্ষীণ আশা জেগেছিল আফগানিস্তানের, নিউজিল্যান্ডের জয়ে তা পুরোপুরি শেষ হয়ে গেল।
