Connect with us

ICC T20 WORLD CUP: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারত

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এই নিয়ে মোট আটবার, বিশ্বকাপের মঞ্চে আরও একবার পাকিস্তানকে হারিয়ে জয় পতাকা উড়ল ভারতের। রবিবার রাতে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৬১ রানে হারায় সূর্যকুমার যাদবের দল। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান তোল ভারত। ৪০ বলে ৭৭ রান করেন ঈশান কিষান। ২৫ রান করেন তিলক ভর্মা। ৩২ রান আসে অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাট থেকে। মাত্র ১৭ বলে ২৭ রান যোগ করেন শিবম দুবে।

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সাহিবজাদা ফারহান (০)। এরপর একই ওভারে সাইম আয়ুব (৬) এবং সলমন আঘাকে (৪) তুলে নেন জসপ্রীত বুমরাহ। একা লড়াই করেন উসমান খান (৪৪)। শেষ দিকে বড় শট খেলে ২৩ রান যোগ করেন শাহিন আফ্রিদি। যদিও তা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ফলে ৬১ রানের বিশাল ব্যবধানে জয় পায় ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা