Connect with us

ICC T20 WORLD CUP: শ্রীলঙ্কার ধাক্কায় কোণঠাসা অস্ট্রেলিয়া, তবু কোন অঙ্কে আশা টিকিয়ে রাখলেন অজিরা?

শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিল অস্ট্রেলিয়া। জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছিল অস্ট্রেলিয়া, পরের রাউন্ডে যাওয়ার জন্য জিততেই হতো শ্রীলঙ্কা ম্যাচ। কিন্তু শ্রীলঙ্কার বাধাও টপকাতে পারল না অজিরা।

এবার প্রশ্ন হলো, আর কি সত্যিই কোনও সুযোগ নেই অস্ট্রেলিয়ার কাছে? খাতায়-কলমে অঙ্ক কষে দেখলে মিলবে তার উত্তর। গ্রুপ বি-তে এই মুহূর্তে সবচেয়ে উপরে আছে শ্রীলঙ্কা। তিন ম্যাচে তিনটিতেই জিতেছে তারা, মোট ৬ পয়েন্ট নিয়ে পরের রাউন্ড পাকা তাদের। তাদের রান রেট +২.৪৬২। এর পরে এই গ্রুপে দুই ম্যাচ জিতে ৪ পয়েন্টে আছে জিম্বাবোয়ে দল। তাদের রান রেট +১.৯৮৪। তিন নম্বরে এই গ্রুপে অবস্থান করছে অস্ট্রেলিয়া, ৩ ম্যাচে ১টি জয় ও ২টি হার, মোট পয়েন্ট সংখ্যা ২। অস্ট্রেলিয়ার রান রেট +০.৪১৪।অর্থাৎ খাতায়-কলমে এখনও আশা বাকি অস্ট্রেলিয়ার।

জিম্বাবোয়ে যদি শেষ দুই ম্যাচ বড় ব্যবধানে হারে এবং অস্ট্রেলিয়া যদি গ্রুপ পর্বে বাকি থাকা শেষ ম্যাচটি জেতে, তবে দুই দলেরই পয়েন্ট দাঁড়াবে ৪। তখন সবটাই নির্ভর করবে গুরুত্বপূর্ণ রান রেটের উপর। তবে রান রেট দেখে বলাই যায়, বেশ বড় ব্যবধানে দুই ম্যাচ হারতে হবে জিম্বাবোয়েকে; অস্ট্রেলিয়াকে জিততে হবে বড় ব্যবধানে, তবেই কপালে শিকে ছিঁড়বে অজিদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা