Connect with us

বাংলাদেশকে কড়া বার্তা আইসিসির…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করা নিয়ে জট কাটছে না কিছুতেই। ইতিমধ্যেই ভারতের বাইরে ম্যাচ খেলতে চেয়ে আইসিসির দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর এবার বাংলাদেশকে কড়া বার্তা দিল আইসিসি। শনিবার ঢাকায় অনুষ্ঠিত বিশেষ মিটিংয়ে আইসিসির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে এই বিষয়ে আর অপেক্ষা করতে রাজি নয় তারা। আগামী ২১ শে জানুয়ারী পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

এই নিয়ে এক সপ্তাহে দুবার মিটিং হয়েছে বিসিবি এবং আইসিসির মধ্যে। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল ভারতের মাটিতে সে দেশের ক্রিকেটার, টিম সদস্য এমনকি সাংবাদিক প্রতিনিধিরা নিরাপত্তার অভাব বোধ করছেন। আর সেই কারণেই ভারতের বাইরে ম্যাচ খেলার কথা বলেছিল বিসিবি। এক্ষেত্রে ভারতের পরে নাম উঠে এসেছিল শ্রীলংকার। কিন্তু সেক্ষেত্রে আয়ারল্যান্ডের সাথে নিজেদের গ্রুপ অদল বদল করার যে প্রস্তাব বিসিবি দিয়েছিল, তা মানতে নারাজ আইসিসি। সূচী অনুযায়ী প্রতিযোগিতার প্রথম দিনেই ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা কলকাতায়। পরবর্তী দুটি ম্যাচও তাদের খেলার কথা ছিল কলকাতাতেই। বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ মুম্বাইতে অনুষ্ঠিত হওয়ার কথা। শনিবারের মিটিংয়ের পর এটা স্পষ্ট যে বাংলাদেশের পক্ষ থেকে গ্রুপ বি তে তাদের রাখার যে আবেদন জানানো হয়েছিল আইসিসির কাছে, তা ইতিমধ্যেই খারিজ হয়ে গেছে। গ্রুপ বি তে আয়ারল্যান্ডের সঙ্গে স্থান রদলবদল হলে শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচ খেলতে পারত বাংলাদেশ। কিন্তু এই দাবি মানা হয়নি। বরং বাংলাদেশকে স্পষ্ট জানিয়েছে আইসিসি যে ভারতে খেলতে আসার বিষয়ে আলাদা করে তাদের কোনরকম নিরাপত্তার অভাব নিয়ে ভাবার কারণ নেই। পাশাপাশি ২১ শে জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। কিন্তু তারপরেও যদি বাংলাদেশ সরকার ক্রিকেট টিমকে অনুমতি না দেয় ভারতে আসার, সেক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তে হয়তো স্কটল্যান্ডকে বেছে নেওয়া হতে পারে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য।

প্রসঙ্গত ভারতীয় ক্রিকেট বোর্ডের দেওয়া নির্দেশ মেনে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাতিল করা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। অর্থাৎ এই মরসুমের আইপিএলে নাইট শিবিরে দেখা যাবে না মুস্তাফিজুরকে। যদিও এরকম নির্দেশের জন্য আলাদা করে কোন ব্যাখ্যা দেওয়া হয়নি বিসিসিআইয়ের পক্ষ থেকে। আর এর পরেই শুরু হয় যাবতীয় বিতর্ক। একদিকে যেমন বাংলাদেশে আইপিএলের সম্প্রচার ব্যান করা হয়েছে, অন্যদিকে তেমনি আইসিসির কাছে ভারতে খেলতে আসার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা