Connect with us

শতরান করে ক্রিকেটকে বিদায় জানালেন হিলি, লজ্জার হার ভারতের

রে স্পোর্টজ় ওয়েব ডেস্ক: ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানানোর জন্য এর চেয়ে স্মরণীয় মঞ্চ হয়তো কল্পনাও করা যায় না। ১ মার্চ হোবার্টে ব্যাট হাতে ঝড় তুলে নিজের শেষ ওডিআই ম্যাচটিকে অবিস্মরণীয় করে রাখলেন অ্যালিসা হিলি। ৯৮ বলে ১৫৮ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে ম্যাচের সেরার পুরস্কার জেতেন তিনি। তাঁর ইনিংসে ছিল ২৭টি চার ও ২টি ছক্কা। ম্যাচ শেষে উচ্ছ্বাস লুকোননি হিলি—হলুদ জার্সিতে এমন বিদায় পাওয়াকে জীবনের অন্যতম সেরা মুহূর্ত বলেই উল্লেখ করেন তিনি। এই ম্যাচ জিতে ইন্ডিয়াকে ৩-০ হোয়াইট ওয়াস করল অস্ট্রেলিয়া। হিলির বিস্ফোরক ব্যাটিংয়ে ভর করে বড় সংগ্রহ তোলে অস্ট্রেলিয়া। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন তিনি। জর্জিয়া ভলের ৬২ রানের ইনিংস প্রথমে ভিত গড়ে দেয়। পরে বেথ মুনির অপরাজিত ১০৬ রানের সঙ্গে জুটি বেঁধে রানকে চারশোর গণ্ডি পেরিয়ে দেন হিলি। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৯ রান তোলে স্বাগতিকরা। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি খরচ করেন শ্রী চরণী, ১০ ওভারে দেন ১০৬ রান।৪১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। শূন্য রানে স্মৃতি মন্ধানার বিদায় বড় ধাক্কা দেয়। ৭৬ রানে ৩ উইকেট হারানোর পর দ্রুত ১৩৫ রানে ৭ উইকেট পড়ে গেলে ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায়। শেষ পর্যন্ত ২২৪ রানেই থামে ভারতীয় ইনিংস। সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের পর অধিনায়ক হরমনপ্রীত কৌর স্বীকার করেন, পুরো সিরিজ জুড়েই প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা