Connect with us

ঘরামির সেঞ্চুরিতে সেমিফাইনালে দাপট বাংলার

রে স্পোর্টজের প্রতিবেদন:-কোয়ার্টার ফাইনালের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সেমিফাইনালেও ব্যাট হাতে জ্বলে উঠলেন সুদীপ কুমার ঘরামি। রঞ্জি ট্রফির সেমিফাইনালে বাংলা দল মুখোমুখি হয়েছে জম্মু-কাশ্মীরের। প্রথম দিনের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২৫৯ রানে পৌঁছেছে বাংলা। তার মধ্যে অপরাজিত ১৩৬ রান করেছেন সুমিত। বড় স্কোর গড়ার দিকেই এখন নজর বাংলার।কল্যাণীতে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জম্মু-কাশ্মীর অধিনায়ক পারশ ডোগরা। বাংলার শুরুটা আশানুরূপ হয়নি। সুনীল কুমারের বলে শূন্য রানে ফিরতে হয় সুদীপ চট্টোপাধ্যায়কে। অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে জুটি বেঁধে ইনিংস সামলানোর চেষ্টা করেন সুদীপ। ঈশ্বরন ৪৯ রানে থামলেও দলকে ভরসা দেন সুদীপ।২২৭ বলের ধৈর্যশীল ইনিংসে ১৯টি চার ও একটি ছক্কায় ১৩৬ রানে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে শাহবাজ আহমেদ ৯১ বলে ৪২ রান করে লড়াই চালালেও ৭৯তম ওভারের পঞ্চম বলে এলবিডব্লিউ হন।প্রথমবার সেমিফাইনালে উঠেও জম্মু-কাশ্মীর বোলিংয়ে দৃঢ়তা দেখিয়েছে। আকিব নবি ও সুনীল কুমার দুটি করে উইকেট নেন, আবিদ মুস্তাকও একটি সাফল্য পান। তবে চাপের মধ্যেও বাংলার ব্যাটাররা ধৈর্য ধরে পরিস্থিতি সামলান।দিন শেষে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘ভাল ব্যাটিং করেছে সুদীপ। তবে শেষ বলে শাহবাজের উইকেটটা না পড়লে আরও ভাল জায়গায় থাকতাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা