Connect with us

বিশ্বকাপ জিতে আবেগঘন পোস্ট রিঙ্কুর

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের মাঝপথেই বাবাকে হারিয়েছিলেন ভারতের তরুণ ক্রিকেটার রিঙ্কু সিং। বাড়ি গিয়ে বাবার শেষকৃত্য করে ফিরে এসে ফের দলের সাথে যোগ দিয়েছিলেন তিনি। আর এবার সেই দল বিশ্বকাপ জিতেছে। অথচ পাশে নেই তার বাবা। নিজের সোশ্যাল মিডিয়ায় তাই বাবাকে উদ্দেশ্য করে আবেগঘন পোস্ট করলেন রিঙ্কু।

“তুমি শিখিয়েছিলে কর্তব্য সবার আগে আর তাই তোমার কথা আমি মাথায় রেখেছি। তোমার শেখানো মতই কাজ করেছি। মাঠে তোমার স্বপ্নগুলো সত্যি করার জন্যই নেমেছিলাম। আজ তোমার সব স্বপ্ন সত্যি হয়েছে। শুধু মনে হচ্ছে যদি তুমি এই সময়টায় পাশে থাকতে! প্রতিটি আনন্দের মুহূর্তে আমি তোমাকে নিজের সাথে চাই বাবা। তোমার কথা ভীষণ মনে পড়ছে” লিখে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন রিঙ্কু। এই বাবার কাছেই একসময় ক্রিকেট খেলার জন্য মার খেতে হয়েছিল তাকে। তবে একবার একটি টুর্নামেন্টের ফাইনালে ছেলেকে খেলতে দেখে এতটাই গর্ব অনুভব করেছিলেন খানচাঁদ সিং, যে আর কখনো ছেলেকে ক্রিকেট খেলা থেকে আটকাননি। সেই ছেলে পরবর্তীকালে জাতীয় দলের সুযোগ পেয়েছে। একবার এক বিশেষ সাক্ষাৎকারে রিংকুর বাবা জানিয়েছিলেন কর্মক্ষেত্রে তার সাথে দুর্ব্যবহার করতেন তার মালিক। পরবর্তীকালে ছেলের পরিচিতি তাকে এনে দিয়েছিল তার প্রাপ্য সম্মান। ছেলেকে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হিসেবে দেখতে পারেননি তিনি। কিন্তু মাঠে নেমে বাবার অধরা স্বপ্নগুলোকে সত্যি করতে পেরেছেন ভারতের তরুণ ক্রিকেটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা