Connect with us

UCL 2025/26: সুযোগ নষ্ট বার্সার, নির্ভুল ফিনিশে এগিয়ে অ্যাটলেটিকো

রে স্পোর্টজের প্রতিবেদন: ম্যাচ জুড়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পেল না বার্সেলোনা। উল্টোদিকে সুযোগ কাজে লাগিয়ে ২-০ ব্যবধানে জয় তুলে নিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এর ফলে প্রায় দুই দশক পর বার্সেলোনার মাঠে জয়ের স্বাদ পেল ডিয়েগো সিমেওনের দল।

বুধবার রাতে ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে প্রথমার্ধে হুলিয়ান আলভারেজ ও দ্বিতীয়ার্ধে আলেক্সান্ডার সরলথের গোলে গুরুত্বপূর্ণ জয় পায় মাদ্রিদের দল। ২০০৬ সালের পর এই প্রথম বার্সেলোনার মাঠে জিতল অ্যাটলেটিকো।

পুরো ম্যাচে ৫৫ শতাংশ বল দখল রেখে ১৮টি শট নেয় কাতালান ক্লাব, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। তবে একটিও জালে জড়াতে পারেননি লামিন ইয়ামাল, মার্কাস রাশফোর্ড বা রবার্ট লেভানডফস্কিরা। বিপরীতে মাত্র ৩টি অন-টার্গেট শট থেকে ২টি গোল আদায় করে নেয় অ্যাটলেটিকো।

১৮ মিনিটে রাশফোর্ডের গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৪০ মিনিটে পাল্টা আক্রমণে গিয়ে লাল কার্ড দেখেন পাও কুবারসি। সেই ফ্রি-কিক থেকেই আলভারেজের বাঁকানো শটে এগিয়ে যায় অ্যাটলেটিকো।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় বার্সেলোনা। ৭০ মিনিটে মাতেও রুগেরির ক্রস থেকে সরলথ গোল করে ব্যবধান বাড়ান। শেষদিকে কান্সেলো, ইয়ামাল, রাশফোর্ডদের একাধিক চেষ্টা রুখে দেন গোলরক্ষক হুয়ান মুসো।

শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি বার্সেলোনা। ফলে সেমিফাইনালে উঠতে হলে ফিরতি লেগে অন্তত ৩-০ ব্যবধানে জিততেই হবে কাতালানদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা