রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে ১-২ গোলে পরাজয় বরণ করলেন কিলিয়ান এমবাপেরা। একই সঙ্গে স্পোর্টিং সিপিকে ১-০ গোলে হারাল আর্সেনাল। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন কাই হাভার্তজ।ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রিত ফুটবলে আধিপত্য বজায় রেখেছিল বায়ার্ন। ৪১ মিনিটে লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারেনি রিয়াল মাদ্রিদ। ফলে এক গোলে পিছিয়ে থেকেই বিরতির সময় সাজঘরে যায় স্প্যানিশ জায়ান্টরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই বায়ার্নের হয়ে ব্যবধান বাড়ান হ্যারি কেন। ম্যাচের বয়স যখন ৭৪ মিনিট, একক দক্ষতায় গোল করে ব্যবধান কমান কিলিয়ান এমবাপে। কিন্তু এরপরেও ম্যাচে ফেরা সম্ভব হয়নি রিয়াল মাদ্রিদের জন্য।
