রে স্পোর্টজের ওয়েবডেস্ক : ঘরের মাঠে ওড়িশা এফসির বিরুদ্ধে কস্টার্জিত জয় পেল মুম্বই সিটি এফসি। এই জয়ের ফলে নিজেদের প্রথম স্থান আরো মজবুত করলো তারা। রবিবার, আইএসএলে ওড়িশা এফসিকে ১-০ গোলে হারাল মুম্বই, ম্যাচের একমাত্র গোলটি করেন ছাংতে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় মুম্বইকে। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও গোল আসেনি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা বিক্রম প্রতাপ সিংয়ের ক্রস থেকে ৭৩ মিনিটে হেডে জয়সূচক গোল করেন ছাংতে।শেষদিকে সমতা ফেরাতে মরিয়া চেষ্টা চালায় ওড়িশা, তবে মুম্বইয়ের শক্তিশালী রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি ওড়িশার। ম্যাচে বেশ কিছু ভালো বল বাচান দুই দলের দুই গোলকিপার। এই জয়ে ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল মুম্বই সিটি। অন্যদিকে মোহনবাগান,জামশেদপুর ও বেঙ্গালুরু ১৪ পয়েন্ট নিয়ে পিছনে রয়েছে মুম্বইয়ের।
