রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পরপর তিনবার। শেষ এক দশকে একটাও ফুটবল বিশ্বকাপ খেলা হল না ইতালির। ২০১৮, ২০২২-এর পর এবার ২০২৬ ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ফাইনাল ম্যাচ হেরে স্বপ্নভঙ্গ হল চারবারের বিশ্বকাপ জয়ী দেশ। মঙ্গলবার রাতে ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ফাইনাল ম্যাচে বসনিয়ার মুখোমুখি হয়েছিল ইতালি। শুরুতে এগিয়ে গেলেও জয় ছিনিয়ে নিতে পারেনি তারা। শেষ পর্যন্ত টাই-ব্রেকারে ৪-১ গোলে হেরেছে ইতালি।
ম্যাচের শুরুতেই ১৫ মিনিটের মাথায় এগিয়ে যায় ইতালি। দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটে সমতা ফেরায় বসনিয়া। ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। সেখানে দুটি পেনাল্টি নষ্ট করেন এসপোসিতো এবং ক্রিস্তান্তে। উল্টোদিকে চারটি সুযোগেই বল জালে জড়িয়ে দেন বসনিয়ার ফুটবলাররা। ফলে ৪-১ গোলে ম্যাচ জিতে নেয় বসনিয়া।
