Connect with us

IPL 2026: ৩ উইকেটের থ্রিলার জিতে অভিযান শুরু পঞ্জাবের

জয় দিয়ে অভিযান শুরু পঞ্জাবেররে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করল পঞ্জাব কিংস। গুজরাত টাইটান্সকে ৩ উইকেটে হারাল শ্রেয়স আইয়ারের দল। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রান তোলে গুজরাত। জবাবে ৫ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে পঞ্জাব, কুপার কনোলির অপরাজিত ইনিংসে ভর করে।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুতেই ধাক্কা খায় গুজরাত—১৩ রান করে আউট হন সাই সুদর্শন। জশ বাটলার (৩৮) ও শুভমন গিল (৩৯) কিছুটা লড়াই দিলেও বড় ইনিংস গড়তে পারেননি। গ্লেন ফিলিপস ১৭ বলে ২৫ রান করেন, তবে শেষ দিকে আর কেউ ভরসা দিতে না পারায় ১৬২ রানেই থামে ইনিংস। পঞ্জাবের হয়ে তিনটি উইকেট নেন বিজয় কুমার, দুটি চাহাল এবং একটি মার্কো জ্যানসেন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাবের। ৭ রান করে ফেরেন প্রিয়াংশ আর্য। প্রভসিমরন সিং ২৪ বলে ৩৭ রান করলেও অধিনায়ক শ্রেয়স আইয়ার (১৮) দ্রুত আউট হন। এরপর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে দল। নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কাস স্টয়নিস, জ্যানসেনরা ব্যর্থ হন।

শেষ পর্যন্ত কুপার কনোলি একাই লড়াই চালান। জাভিয়ার বার্লেট (১১)-কে সঙ্গে নিয়ে ৭২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা