Connect with us

ঘানার বিরুদ্ধে কষ্টার্জিত জয় জার্মানির

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সোমবার রাতে এমএইচপি এরিনায় ফিফা ক্রমতালিকায় পিছিয়ে থাকা ঘানার বিরুদ্ধে মাঠে নেমেছিল জার্মানি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কষ্টার্জিত জয় পেল জুলিয়ান নাগেলসম্যানের দল। শেষ মুহুর্তের পেনাল্টি থেকে ২-১ গোলে ঘানাকে হারায় তারা। প্রথমার্ধের সংযোজিত সময়ে পেনাল্টি থেকে গোল করে জার্মানিকে এগিয়ে দেন কাই হাভার্তজ। দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় ঘানা। এরপর গোলের সুযোগ তৈরি করেও গোলমুখ খুলতে পারছিল না জার্মানি। অবশেষে ৮৮ মিনিটে জার্মানির হয়ে জয় সূচক গোলটি করেন ডেনিজ উনদাভ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা