রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন, তারপর কাতার ওপেনেও চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাজ। কিন্তু টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকার পর মায়ামি ওপেনে ধাক্কা খেলেন স্প্যানিশ টেনিস তারকা। দ্বিতীয় রাউন্ডেই হেরে ছিটকে গেলেন তিনি। প্রথম রাউন্ডে সহজ জয় পেয়েছিলেন আলকারাজ। কিন্তু দ্বিতীয় রাউন্ডে আমেরিকার সেবাস্তিয়ান কোর্দার কাছে ৩-৬, ৭-৫, ৪-৬ ব্যবধানে পরাজিত হয়েছেন।
প্রথম সেটে হেরে যাওয়ায় শুরুতেই চাপে পড়ে যান আলকারাজ। দ্বিতীয় সেটে লড়াই করে ম্যাচে ফিরলেও, তৃতীয় সেটে আর প্রতিরোধ গড়ে তুলতে পারেননি তিনি। গ্র্যান্ড স্ল্যাম জিতে বছর শুরু করা আলকারাজ এভাবে ফর্ম হারানোয় উদ্বিগ্ন তার ভক্তরা। অন্যদিকে, মায়ামি ওপেনের দ্বিতীয় রাউন্ডেও সহজ জয় ছিনিয়ে নিলেন সেনার এবং মেদভেদেভ।
