রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের সহযোগিতায় গ্রাসরুট স্তরের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে আয়োজিত হল এক ক্রীড়া উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার অলভিটো ডি’কুনহা, মোহনবাগান কিংবদন্তি হোসে রামিরেস বারেতো এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা ১৯৮৩ বিশ্বকাপজয়ী সন্দীপ পাটিল।
উৎসবে তৃতীয় থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের জন্য ফুটবল প্রতিযোগিতা, ড্রিল এবং বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। অ্যাথলিডের কোচিং দলের তত্ত্বাবধানে এই সেশনগুলি পরিচালিত হয়, যাতে শিক্ষার্থীরা সংগঠিত প্রশিক্ষণের অভিজ্ঞতা পায়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাউথ সিটি ক্যাম্পাসে অ্যাথলিড ক্রিকেট প্রোগ্রামের সূচনা, যা করেন সন্দীপ পাটিল। এ ছাড়া উপস্থিত অতিথিদের সংবর্ধনাও জানানো হয়।
শেষে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। পাশাপাশি অ্যাথলিড আফটার-স্কুল প্রোগ্রামের শিক্ষার্থীদের হাতে কিট তুলে দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে গ্রাসরুট স্তরে ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার বার্তা দেওয়া হল।
