Connect with us

তীব্র সমালোচনার পর মুখ খুললেন অর্শদীপ

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে তখন রান তাড়া করতে নেমেছে নিউজিল্যান্ড দল। ১১ তম ওভারে ক্রিজে তখন ড্যারেল মিশেল। বল করছিলেন অর্শদীপ সিং। কিন্তু এই ওভারেই এমন একটি দৃষ্টিকটু ঘটনা ঘটে যা নিয়ে পরবর্তীতে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। দেখা যায় মিশেলের দিকে বল ছুঁড়ে মারলেন অর্শদীপ। ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানস গেম। সেখানে এই ধরনের ব্যবহার অত্যন্ত অপ্রত্যাশিত। ফলের স্বাভাবিকভাবেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় ভারতের বোলারকে। এবং অবশেষে বিশ্বকাপ জয়ের পর এই বিষয়ে মুখ খুললেন অর্শদীপ।

ঘটনাটি ঘটার পরে তুই ক্রিকেটারকেই পরস্পরের মধ্যে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়। কিন্তু তা সত্বেও যে প্রশ্নটা বারবার উঠে আসছিল তা হল কি এমন ঘটলো যে মেজাজ হারালেন অর্শদীপ? এবার নিজেই সেই প্রশ্নের উত্তর দিলেন ভারতের তরুণ বোলার। “আমি মিচেলের কাছে ক্ষমা চাইতে গেছিলাম। সত্যি বলতে আমি বুঝতে পারিনি আমার থ্রো এতটা রিভার্স স্যুইং করবে। এটা একেবারেই একটা অনিচ্ছাকৃত ভুল। ইচ্ছা করে আমি ওকে বল দিয়ে মারিনি” বলেন তিনি। তার এই ব্যাখ্যা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট নয় নেট দুনিয়া। তবে ভারতের বিশ্বকাপ জয়ের কারণে আপাতত ধামাচাপা রয়েছে এই সমস্ত বিতর্কই। সেই প্রসঙ্গে অর্শদীপ জানান, “এখন আবেগটা বড্ড জোরালো। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক বিশ্বকাপ জেতার অনুভূতিটা ব্যক্ত করতে পারছি না। আবেগটা কেটে গেলে সময়ের সাথে সাথে বুঝতে পারব যে অনুভূতিটা আসলে কেমন।”

ফাইনালে একপ্রকার একপাশে ভাবেই নিউজিল্যান্ডকে হারায় ভারত। আমেদাবাদের যে স্টেডিয়াম এতদিন ছিল ভারতের ত্রাসের কারণ, সেই স্টেডিয়ামেই একাধিক রেকর্ড গড়ে বিশ্বকাপ জিতে নেয় সূর্যকুমার যাদবরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা