রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপে নেইমারকে জাতীয় দলে দেখা যাবে কি না, তা নিয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে। তবে এরই মাঝে ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পড়েছে নেইমারের। আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের প্রাথমিক স্কোয়াডে নাম রয়েছে নেইমারের। যদিও তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। কারণ আগামীকাল মিরাসলের মুখোমুখি হবে সান্তোস। সেই ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা কম। সূত্র মারফত খবর, পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন নেইমার। মিরাসলের বিরুদ্ধে সান্তোসের ম্যাচ দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন ব্রাজিলের জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। আগামী ২৬ মার্চ ও ১ এপ্রিল যথাক্রমে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে নেইমারের চোট আরও বড় প্রশ্ন চিহ্ন তুলে দিল।
