রে স্পোর্টজ ওয়েব ডেস্ক :চলতি আইএসএলে জয়ের হ্যাটট্রিক আর হল না ইস্টবেঙ্গল-এর। ঘরের মাঠে এগিয়ে গিয়েও ১-২ গোলে হেরে গেল লাল-হলুদ। জামশেদপুর এফসি-র হয়ে গোল করেন স্টিফেন এজে ও রেই তাচিকাওয়া। ইস্টবেঙ্গলের একমাত্র গোল এডমুন্ড লালরিন্ডিকার।
শুরুর দিকে মেসি বোউলির গোল অফসাইডে বাতিল হয়। একাধিক আক্রমণ সামলে দেন গোলরক্ষক প্রভসুখন গিল। ৪১ মিনিটে মিগুয়েলের পাস থেকে বিপিনের বাড়ানো বলে গোল করে দলকে এগিয়ে দেন এডমুন্ড।
কিন্তু বিরতির পর ছবিটা বদলে যায়। মাঝমাঠে মাদিহ তালালদের দাপটে চাপে পড়ে ইস্টবেঙ্গল। ৬০ মিনিটে কর্নার থেকে সমতা ফেরান এজে। পরে তালালের ব্যাকহিল থেকে ৮৭ মিনিটে জয়সূচক গোল তাচিকাওয়ার। পরিবর্তনেও কাজ হল না। সুযোগ নষ্টের খেসারত দিয়েই মাঠ ছাড়তে হল লাল-হলুদকে।
