Connect with us

ISL 2025/26: বেঙ্গালুরুর বিরুদ্ধে এক পয়েন্ট, আবেগঘন মন্তব্য করলেন জুয়ান পেদ্রো বেনালি

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলে নিজেদের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের পর চাপ বাড়ছিল নর্থইস্ট ইউনাইটেড এফসির হেড কোচ জুয়ান পেদ্রো বেনালির উপর। এবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১–১ গোলে ড্র করার পর সমর্থকদের প্রশংসায় ভাসালেন তিনি। এদিন বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পাহাড়ের দলটিকে সমর্থন করতে বেশ কিছু সমর্থক উপস্থিত হয়েছিলেন। এই প্রসঙ্গে কোচ বেনালি বলেন, “স্টেডিয়ামে হয়তো তিন হাজার দর্শক ছিলেন। কিন্তু তাদের সমর্থন এমন ছিল, যেন মনে হচ্ছিল তিরিশ হাজার মানুষ একসঙ্গে গলা মিলিয়েছে। আমাদের সমর্থকেরা যেভাবে পাশে থাকেন, তা সবসময়ই বিশেষ অনুভূতি দেয়।” তিনি আরও জানান, “দলের জন্য এই সমর্থনই সবচেয়ে বড় শক্তি। কঠিন ম্যাচেও দর্শকদের উচ্ছ্বাস ফুটবলারদের বাড়তি আত্মবিশ্বাস জোগায়।”
উল্লেখ্য, ইন্ডিয়ান সুপার লিগের এই গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলই লড়াকু পারফরম্যান্স দেখায় এবং শেষ পর্যন্ত ১–১ গোলে খেলা শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা