Connect with us

টটেনহ্যামকে উড়িয়ে ঐতিহাসিক জয় আর্সেনালের

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টানা দুই ম্যাচে পয়েন্ট হারানোর পর আর্সেনালের ওপর চাপের পাহাড় জমেছিল। খেতাবি লড়াইয়ে টিকে থাকতে হলে, রবিবার রাতে জিততেই হত মিকেল আর্তেতার দলকে। আর সেই কাজটা খুব সহজভাবেই করে ফেললেন এবেরেচি, ভিক্টর ইওকেরেসরা। পাশাপাশি দীর্ঘ ৪৮ বছর পর টটেনহ্যামের ঘরের মাঠে এত বড় ব্যবধানে জয়ের স্বাদ পেল আর্সেনাল।

 প্রথমার্ধে ৩২ মিনিটের মাথায় এবেরেচি এজের করা গোলে এগিয়ে যায় আর্সেনাল। দু’মিনিটের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় টটেনহ্যাম। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের আর্সেনালকে এগিয়ে দেন ইওকেরেস। ৬১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন এজে। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে আর্সেনালের হয়ে ব্যবধান ৪-১ করে জয় নিশ্চিত করেন ইওকেরেস। এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে খেতাবি দৌড়ে বেশ খানিকটা এগিয়ে গেল আর্সেনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা