Connect with us

EPL 2025/26: রবিবার লন্ডন ডার্বিতে নামতে চলেছে আর্সেনাল সামনে টটেনহ্যাম

রে স্পোর্টজ ওয়েবডেস্ক: আজ লন্ডন ডার্বিতে মুখোমুখি হতে চলেছে আর্সেনাল এবং টটেনহ্যাম হটস্পার। এই মুহুর্তে ইপিএলের এক নম্বর দল আর্সেনাল, টটেনহ্যাম হটস্পার অবস্থান করছে ১৬ নম্বর স্থানে।

টটেনহ্যামের ঘরের মাঠে ভারতীয় সময় রাত ১০টায় মুখোমুখি হতে চলেছে দুই দল। আর্সেনাল তাদের শেষ দুটো ম্যাচ ড্র করায় বেশ কঠিন হয়ে পরেছে চ্যাম্পিয়নশিপের লড়াই। কোচ আর্তেতা শেষ দিন সাংবাদিক সম্মেলনে বলেই বসেছিলেন আমার বলার মত কিছু নেই। শেষ দুই বছর বেশ কাছে এসেও চ্যাম্পিয়ন হতে পারেনি আর্সেনাল।

উল্টোদিকে টটেনহ্যাম এর এই ইপিএল মরশুম বেশ খারাপ যাচ্ছে বলাই যায়। ২৬ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র ৭ টি ম্যাচ হেরেছে ১১টি। শেষ সাক্ষাৎকারে আর্সেনাল জিতেছিল ৪-১ গোলে, এখন দেখার তার পুনরাবৃত্তি করতে পারে নাকি মিখাইল আর্তেতার ছেলেরা। কতটা কঠিন লড়াই দিতে পারবে টটেনহ্যাম।সব প্রশ্নের উত্তর মিলবে আজ নর্থ লন্ডন ডার্বিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা