Connect with us

রোনাল্দোর নামে কুৎসা রটাতে টাকার অফার, বিস্ফোরক দাবি জেমা অ্যাটকিনসনের

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি লাভ লাইফ নিয়েও বরাবর আলোচনায় থাকেন ক্রিস্তিয়ানো রোনাল্দো। বর্তমান সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার জল্পনার মাঝেই সামনে এল প্রাক্তন সম্পর্কের এক অধ্যায়। রোনাল্দো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর ২০০৭ সালে অভিনেত্রী জেমা অ্যাটকিনসনের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। সেই সম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। সম্প্রতি জেমা জানান, বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর রোনাল্দোকে নিয়ে খারাপ মন্তব্য করার জন্য তাঁকে মোটা টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সব প্রস্তাব ফিরিয়ে দেন। জেমার কথায়, “খারাপ বলার মতো কিছুই ছিল না।” এতদিন নীরব থাকার পর তাঁর এই মন্তব্য ঘিরে ফের চর্চা শুরু হয়েছে, সমর্থকদের একাংশও প্রশংসা করেছেন জেমার অবস্থানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা