Connect with us

এশিয়ান কাপের আগে দাপুটে জয়, পার্থ রেডস্টারকে উড়িয়ে দিল ব্লু টাইগ্রেসরা

স্পোর্টস ওয়েবডেস্ক: আসন্ন মহিলা এশিয়ান কাপের আগে অস্ট্রেলিয়ায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় নারী ফুটবল দল। সেই প্রস্তুতির অংশ হিসেবেই পার্থ রেডস্টারের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্লু টাইগ্রেসরা।

একতরফা ম্যাচে ৫-০ গোলের দাপুটে জয় তুলে নেয় আমেলিয়া ভালভার্দের দল।শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে খেলতে দেখা যায় ভারতীয় ফুটবলারদের। দ্রুত পাসিং, প্রান্ত ব্যবহার এবং সংগঠিত আক্রমণে বারবার চাপে পড়ে প্রতিপক্ষের রক্ষণভাগ। জোড়া গোল করে ম্যাচের নায়িকা হয়ে ওঠেন অভেকা সিং। এছাড়া একটি করে গোল করেন পিয়ারি জ্যাক্সা, নির্মলা দেবী এবং সঞ্জু। দুরন্ত পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন অভেকা সিং।

এই জয়ের আত্মবিশ্বাস নিয়েই ২৩ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পার্থ আজ্জুরির বিরুদ্ধে মাঠে নামবে ভারত। এরপর ৪ মার্চ ভিয়েতনামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ অভিযান শুরু করবে ব্লু টাইগ্রেসরা।

গ্রুপ পর্বে ৭ মার্চ জাপান এবং ১০ মার্চ চাইনিজ তাইপের বিরুদ্ধে বাকি দুই ম্যাচ খেলবে ভারত।এশিয়ান কাপের মঞ্চে নামার আগে এই বড় জয় নিঃসন্দেহে দলের মানসিক শক্তি ও আত্মবিশ্বাস অনেকটাই বাড়াবে বলেই মনে করছে ফুটবল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা