রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুমে জয় দিয়েই আইএসএল অভিযান শুরু করেছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। কিন্তু প্রথম ম্যাচে জয় অধরা থেকে গিয়েছে মহামেডান স্পোর্টিংয়ের কাছে। জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-০ গোলে পরাজয় স্বীকার করেছে মেহরাজউদ্দিন ওয়াডুর দল। শুক্রবার ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে মাঠে নামবে সাদা-কালো ব্রিগেড। ঘরের মাঠেই আইএসএলের প্রথম জয়ের খোঁজে অমরজিত সিং কিয়াম, গৌরব বোরারা।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে দল গঠন এবং প্রস্তুতি নিয়ে উষ্মা প্রকাশ করলেন সাদা-কালো ব্রিগেডের হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি আগেও বলেছি, মাত্র ১৫ দিনের অনুশীলন আইএসএলের মত প্রতিযোগিতার জন্য যথেষ্ট নয়। তবুও আমরা প্রথম ম্যাচে যথেষ্ট লড়াই করেছি। দলে সকলের মানসিকতাই ইতিবাচক৷ তবে একজন ভাল মানের স্ট্রাইকার থাকলে, আমরা আরও ভাল কিছু করতে পারতাম।
