Connect with us

IPL: ভক্তদের কাছে টানতে অভিনবত্বের ছোঁয়া কেকেআরে! কী করতে চলেছে ম্যানেজমেন্ট?

রে স্পোর্টজের ওয়েবডেস্ক: আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো প্রত্যেক বছর বেশ কিছু অভিনব এবং আকর্ষণীয় পদ্ধতি অবলম্বন করে তাদের ভক্তদের কাছে পৌঁছে যাওয়ার এবং সংযোগ স্থাপনের। শেষ কয়েক বছরে বক্স ক্রিকেট বিষয়টি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ক্রিকেট ভক্তদের কাছে। এবার প্রথমবারের মতো কেকেআর ফ্র্যাঞ্চাইজি ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আয়োজন করতে চলেছে ‘VIDA Knights Electrifying Box Cricket’। হিরো মোটোকপের সাহায্যে স্পোর্টস কমপ্লেক্স টেংরাতে ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান। নক-আউট এবং ফাইনাল ম্যাচ হবে ২১ ফেব্রুয়ারি।এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন ৩২টি দল, যেগুলিকে আটটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রত্যেকে লড়াই করবে শিরোপা জয়ের জন্য। খেলার সঙ্গে থাকবে বিনোদন, অংশগ্রহণ করবে বেশ কিছু ইনফ্লুয়েন্সার। আইপিএলের মতো এখানেও থাকতে চলেছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। তার সঙ্গে বিনোদনের জন্য যুক্ত হতে চলেছে ভিডা ইলেকট্রিক ওভার, অর্থাৎ ওই ওভারে সমস্ত রান দ্বিগুণ হয়ে যাবে এবং কোনো ব্যাটসম্যান আউট হবেন না। শুধু ইনফ্লুয়েন্সাররা নয়, যোগ দিতে পারবেন কেকেআরের ভক্তরাও। টুর্নামেন্টের শেষ দিনে ইনফ্লুয়েন্সারদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে। বলাই যায়, এই টুর্নামেন্টে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি হতে চলেছে। ভক্তদের সঙ্গে তাঁদের পছন্দের দলের আরও নিবিড় সংযোগ তৈরি করতেই এই সুযোগ ভক্তদের দিচ্ছেন কেকেআর ম্যানেজমেন্ট। পাশাপাশি এবার ভক্তরাও তাদের ক্রিকেট প্রতিভা দেখানোর সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা