রে স্পোর্টজের ওয়েবডেস্ক :-উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ রাউন্ডের প্রথম পর্বের ম্যাচে মোনাকোর ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ফ্রান্সের দুই দল পিএসজি এবং মোনাকো। ফ্রান্সের ফুটবল লিগ, লিগ ওয়ানে এই মুহূর্তে ২ নম্বরে অবস্থান করছে পিএসজি, মোনাকোর অবস্থান ৯ নম্বরে। ২০২৪-২৫ মরশুম থেকে বদলে গেছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নিয়ম, প্রথম আটটি ম্যাচের পর প্রথম আটে থাকা দল সোজাসুজি খেলার সুযোগ পায় পরের রাউন্ডে, বাকি ১৬টি দলকে খেলতে হয় প্লে-অফ রাউন্ড। দুই পর্বের প্লে-অফ রাউন্ডের পর ৮টি দল পরের রাউন্ডে যোগ দেয় আগে থেকে কোয়ালিফাই করা প্রথম ৮টি দলের সঙ্গে।কাল প্যারিস বনাম মোনাকোর ম্যাচে প্রথম মিনিটেই চমক দেয় মোনাকো, আলেকজান্ডার গলবিনের বাড়িয়ে দেওয়া বলে মাথা ছুঁয়ে জালে বল জড়িয়ে দেন ফলারিয়ান বলগন। ১-০ গোলে এগিয়ে যায় মোনাকো। ম্যাচের ১৮তম মিনিটে দ্বিতীয় গোল করে মোনাকোকে ২-০ গোলে এগিয়ে দেয় সেই বলগনই। পিএসজি তাদের প্রথম গোল পায় ২৯তম মিনিটে, ডেসরি ডুয়ে বক্সের বাঁদিকে একটি বল পেলে আড়াআড়ি শটে গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন।৪১ মিনিটে সমতা ফেরায় পিএসজি, ডেসরি ডুয়ের একটি শট মোনাকোর গোলকিপার আটকালে ফিরতি বল পায় মরক্কান স্টার ফুটবলার আসরাফ হাকিমি, গোল করতে ভুল করেননি তিনি। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান আলেকজান্ডার গলবিন, রেফারি তাকে প্রথমে হলুদ কার্ড দেখালেও ভার চেক করার পর সেটিকে লাল কার্ডে পরিবর্তন করেন।ম্যাচের ৬৭ মিনিটে নিজের দ্বিতীয় এবং পিএসজির হয়ে জয়সূচক গোলটি করেন ডেসরি ডুয়ে। পিএসজির তিনটি গোলের পিছনেই অবদান রয়েছে এই ফ্রেঞ্চম্যানের।মোনাকো শক্ত প্রতিপক্ষ নয়, তাই সহজেই প্লে-অফ রাউন্ড টপকাতে পারবে বলে আশা করেছিল পিএসজি ফ্যানেরা, তবে প্রথম পর্বের শেষে শুধুমাত্র এক গোলের ব্যবধান নিয়েই দ্বিতীয় লেগে নামতে হবে পিএসজিকে। ২৬শে ফেব্রুয়ারি নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ খেলবে পিএসজি।অন্য আরেকটি ম্যাচে ইতালিয়ান জায়েন্ট জুভেন্টাসকে ৫-২ গোলে পরাস্ত করেছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। এই ফলাফলের পর প্লে-অফ রাউন্ড টপকানো কঠিন হয়ে পড়ল ইতালিয়ান জায়েন্টদের জন্য।
