Connect with us

ICC T20 WORLD CUP: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ,সুপার এইটে জমজমাট লড়াই কলকাতায়।

রে স্পোর্টজ ওয়েবডেস্ক:- পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে জায়গা পাকা করে ফেলেছে ভারতীয় দল। গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি থাকলেও পরের রাউন্ডের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে। এবার নজর সুপার এইটের লড়াইয়ে।বিশ্বকাপের সুপার এইট পর্বকে ভাগ করা হয়েছে দুই গ্রুপে—গ্রুপ এক্স ও গ্রুপ ওয়াই। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠেছে এই পর্বে। ইতিমধ্যেই ভারত ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকা পৌঁছে গিয়েছে পরের ধাপে।আগেভাগেই নির্ধারিত রয়েছে কোন দল কোন গ্রুপে থাকবে। ফলে গ্রুপ পর্বে প্রথম বা দ্বিতীয় হওয়া সুপার এইটের গ্রুপ নির্ধারণে প্রভাব ফেলবে না। গ্রুপ এক্সে রয়েছে ভারত (১), অস্ট্রেলিয়া (২), ওয়েস্ট ইন্ডিজ (৩) ও দক্ষিণ আফ্রিকা (৪)। অন্যদিকে গ্রুপ ওয়াইয়ে রয়েছে ইংল্যান্ড (১), নিউজিল্যান্ড (২), পাকিস্তান (৩) ও শ্রীলঙ্কা (৪)।তবে গ্রুপ পর্বে যদি নির্ধারিত দলগুলির কেউ শীর্ষ দুইয়ে শেষ করতে না পারে, সেক্ষেত্রে তাদের জায়গায় দ্বিতীয় স্থানে থাকা দল সুপার এইটে প্রবেশ করবে। উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়ার পরিবর্তে যদি জিম্বাবোয়ে উঠে আসে, তবে গ্রুপ এক্সে দুই নম্বরে জায়গা নেবে তারাই।১ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে গ্রুপ এক্সের ১ বনাম ৩ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। অন্যদিকে অস্ট্রেলিয়ার গ্রুপে তাদের সুপার এইটে আসার সম্ভাবনা ক্ষীণ সেখানে জিম্বাবোয়ে এলে ২৬শে ফেব্রুয়ারী ভারত মুখোমুখি হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা