রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন ২০২৬ আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়কত্ব পেতে পারেন রিয়ান পরাগ। নিলামে দল বদল করেছেন সঞ্জু স্যামসন। রাজস্থান রয়্যালস ছেড়ে চেন্নাই সুপার কিংসে যোগ দিয়েছেন তিনি। ফলে নতুন অধিনায়কের খোঁজে রাজস্থান শিবির। রিয়ান পরাগ ছাড়াও যশস্বী জয়সওয়াল এবং রবীন্দ্র জাদেজাও রয়েছেন অধিনায়কত্বের দৌড়ে। কিছুদিন আগেই অধিনায়ক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলান যশস্বী জয়সওয়াল। এখন দেখার শেষ পর্যন্ত আসন্ন আইপিএলে কার উপর অধিনায়কত্বের গুরুদায়িত্ব চাপিয়ে দেয় রাজস্থান শিবির।
