রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: কোপা দেল রে-র সেমিফাইনালের প্রথম লেগে দাপট দেখাল অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠ রিয়াধ এয়ার মেট্রোপলিটানোতে এফসি বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল স্বাগতিকরা। ম্যাচের ছয় মিনিটেই প্রতিপক্ষের ভুলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। পরে গ্রিজ়মান ব্যবধান বাড়ান। বার্সেলোনার রক্ষণ বারবার ভেঙে পড়ে অ্যাটলেটিকোর দ্রুত আক্রমণে। ৩৩ মিনিটে আদেমোলা লুকমান গোল করে ব্যবধান বাড়ান। প্রথমার্ধের যোগ করা সময়ে লুকমানের পাস থেকে দুরন্ত শটে চতুর্থ গোল করেন হুলিয়ান আলভারেস। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা একটি গোল করলেও তা বাতিল হয়। ফলে বড় জয় নিয়েই ফিরতি লেগের আগে স্বস্তিতে অ্যাটলেটিকো।
