ফুটবল
শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে আজ আইএফএ শিল্ড অভিযান শুরু করছে মোহনবাগান
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মাথায় পাহাড়প্রমান চাপ, দল গড়তে একাধিক সমস্যা। তবুও নিজের লক্ষ্যে অবিচল প্যানাজিওটিস দিলেম্পেরিস। মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পরেই ডুরান্ড কাপ হাতছাড়া করেছেন তিনি। আসন্ন আইএফএ শিল্ড তাঁর কাছে অগ্নিপরীক্ষা। ট্রফি ধরে রাখতে না পারলে চাপ আরও বাড়বে গ্রীক কোচের জন্য। এই পরিস্থিতিতে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানের মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। মঙ্গলবার পাঁচ বিদেশি নিয়ে কলকাতায় পা রেখেছে হায়দ্রাবাদের ক্লাবটি। প্রণয় হালদার, প্রীতম কোটালদের বিরুদ্ধে মাঠে নামার আগে মোহনবাগান শিবিরে একরাশ সমস্যা। ছয় বিদেশি খেলানোর সুযোগ থাকলেও, প্যানোসের হাতে রয়েছেন পাঁচ জন। প্রথম একাদশে হয়তো চার জনকে ব্যবহার করতে পারবেন বাগান কোচ। পাশাপাশি, মাঝমাঠের দুর্বলতাও চিন্তার অন্যতম কারণ। ফলে আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে ছক বদলে আক্রমণের ঘুটি সাজাচ্ছেন দিলেম্পেরিস।
শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে তিন ডিফেন্সে দল নামাতে পারে মোহনবাগান। মাঝে আলবার্তো এবং দু’দিকে শুভাশিস, রাহুল ভেকেকে রেখেই অনুশীলন করানো হল। মাঝমাঠে দীপক টাংরি এবং অভিষেক সূর্যবংশী। লিস্টন কোলাসো এবং ছাংতেকে উইং ব্যাক হিসাবে খেলানো হতে পারে। আক্রমণের ডেজান দ্রাজিচ, ম্যাকলারেন ও মিগুয়েল। দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বুঝে লি এরউইনকে ব্যবহার করা হতে পারে। এদিকে শিল্ডের প্রথম ম্যাচেই দলে ফিরছেন বিশাল কাইথ। ডুরান্ড কাপ ফাইনালের পর শোনা গিয়েছিল তার চোখে ইনফেকশন হয়েছে। মঙ্গলবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন তিনি। এদিনের অনুশীলনে ফিটনেস এবং সেট পিসের উপর বাড়তি জোর দিলেন প্যানাজিওটিস। রক্ষণ আঁটোসাটো করতে মরিয়া তিনি। এখন দেখার আইএফএ শিল্ডের প্রথম ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করতে পারে কিনা মোহনবাগান৷
ইস্টবেঙ্গল
AWCL: চ্যাম্পিয়ন্স লিগের আগে জাপানি তারকা হিতোমিকে আনল ইস্টবেঙ্গল
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: নভেম্বরে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে নামার আগে দলকে আরও শক্তিশালী করল ইস্টবেঙ্গলের মহিলা দল। জাপানের মহিলা ফুটবলার হিতোমি তানাকাকে সই করানোর কথা সোমবার আনুষ্ঠানিক ভাবে জানাল লাল-হলুদ। ইস্টবেঙ্গলে যোগ দেওয়া প্রথম জাপানি মহিলা ফুটবলার তিনি। গত বছর পুরুষ দলে জাপানের হিরোশি ইবুসুকি খেললেও বিশেষ ছাপ ফেলতে পারেননি।
হিতোমির ফুটবল জীবনের বেশির ভাগ সময় কেটেছে স্পেনে। ২০১৬-’১৭ মরসুমে জাপানের দ্বিতীয় ডিভিশনের ক্লাব ইয়ামাতো সিলফিডে সিনিয়র ফুটবলে অভিষেক তাঁর। পরের মরসুমেই স্পেনের দ্বিতীয় ডিভিশনের ফান্দাসিয়োন আলবাসেতে যোগ দেন। ২০২৫ সাল পর্যন্ত স্পেনের বিভিন্ন ক্লাবে খেলেছেন হিতোমি। ওই বছরের শেষ দিকে নেদারল্যান্ডসের প্রিমিয়ার ডিভিশনের হেরা ইউনাইটেডে যোগ দেন তিনি। সেখান থেকেই এ বার ইস্টবেঙ্গলে। মূলত রক্ষণ সামলালেও প্রয়োজনে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন তিনি।
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তানাকা বলেছেন, ক্লাব ও সমর্থকদের সম্পর্কে তিনি ভাল ভাবেই জানেন। চ্যাম্পিয়ন্স লিগে এশিয়ার সেরা দলগুলির বিরুদ্ধে খেলা তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ। নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্য এনে সমর্থকদের গর্বিত করতে চান তিনি।
কোচ অ্যান্টনি অ্যান্ড্রুজও তানাকার প্রশংসা করেছেন। তাঁর মতে, হিতোমির অভিজ্ঞতা, টেকনিক্যাল দক্ষতা ও পেশাদার মানসিকতা ইস্টবেঙ্গলের সংস্কৃতির সঙ্গে মানানসই। উচ্চ পর্যায়ে সাফল্য পাওয়ার তাগিদ এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও লাল-হলুদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হতে চলেছে বলে জানিয়েছেন কোচ।
আইএসএল
শিল্ডে নেই মহামেডান, ৫৩ ফুটবলার নিয়ে শিল্ডে ইস্টবেঙ্গল
আইএফএ-র সঙ্গে বৈঠকের পরেও নিজেদের পূর্ববর্তী সিদ্ধান্তেই অনড় রইল মহামেডান স্পোর্টিং ক্লাব। ফলে এ বার আইএফএ শিল্ডে খেলছে না তারা। বৈঠকের পর ক্লাবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, শিল্ডে না খেলার সিদ্ধান্তই বহাল থাকছে।
অন্য দিকে, উদ্বোধনী ম্যাচে খেলতে না চাইলেও আইএফএ শিল্ডে থাকছে ইস্টবেঙ্গল। আগামী কাল, ২২ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল বনাম মহামেডান ম্যাচ হওয়ার কথা ছিল। মহামেডান সরে যাওয়ায় সেই ম্যাচ আর হচ্ছে না। তবে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছে না লাল-হলুদ। এই আসরে খেলার জন্য সিনিয়র ও রিজার্ভ দল মিলিয়ে মোট ৫৩ জন ফুটবলারকে ইতিমধ্যেই রেজিস্ট্রেশন করিয়েছে ইস্টবেঙ্গল।
এখন মহামেডানের পরিবর্তে কোন দল গ্রুপ এ-তে খেলবে, সেই সিদ্ধান্তের দিকেই তাকিয়ে আইএফএ। বিকল্প ক্লাব চূড়ান্ত হলেই গ্রুপ এ-র পরিবর্তিত ক্রীড়াসূচি ঘোষণা করা হবে। ফলে গ্রুপ এ-র ম্যাচগুলি নিয়ে আপাতত তৈরি হয়েছে অনিশ্চয়তা।
তবে গ্রুপ বি-র সূচিতে কোনও পরিবর্তন হচ্ছে না। আগামী পরশু, ২৩ সেপ্টেম্বর মোহনবাগান মাঠে মোহনবাগান বনাম শ্রীনিদি ডেকান এফসি ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এ বারের আইএফএ শিল্ড। মহামেডানের সরে দাঁড়ানোয় উদ্বোধনী ম্যাচ বদলে গেলেও ২৩ সেপ্টেম্বর থেকেই প্রতিযোগিতার বল গড়াচ্ছে।
আন্তর্জাতিক ফুটবল
সেভিয়াকে হারিয়ে বার্সার দাপুটে জয়, হ্যাটট্রিক রাফিনহার
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সেভিয়ার মাঠে দাপুটে জয় তুলে নিল বার্সেলোনা। ১৯ সেপ্টেম্বরের ম্যাচে ঘরের দলকে ৩–১ গোলে হারিয়ে লিগে নিজেদের শক্তি আরও একবার প্রমাণ করল কাতালান ক্লাবটি।
বার্সেলোনার জয়ের মূল কারিগর রাফিনহা। দুরন্ত পারফরম্যান্সে একাই তিনটি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। তাঁর আক্রমণাত্মক ফুটবলের সামনে ম্যাচের বড় সময়ই চাপে ছিল সেভিয়ার রক্ষণ।
ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণ তৈরি করতে থাকে বার্সেলোনা। সেভিয়া পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করলেও বার্সার আক্রমণভাগের ধার সামলাতে পারেনি। রাফিনহার গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও স্পষ্টভাবে চলে যায় অতিথিদের হাতে।
শেষ পর্যন্ত ৩–১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই জয়ের পাশাপাশি রাফিনহার হ্যাটট্রিকও ম্যাচের অন্যতম বড় প্রাপ্তি হয়ে থাকল।
-
ফুটবল3 months agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল3 months agoFIFA WC 2026: আলজেরিয়াকে হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা
-
ফুটবল4 months agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 months agoFIFA WC 2026: এক ভুলেই সর্বনাশ কোরিয়ার, নকআউটে জায়গা পাকা মেক্সিকোর
-
ফুটবল4 months ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ফুটবল2 months agoমোহনবাগানে ‘মিজো ফ্ল্যাশ’ ছাংতে
-
আইএসএল1 month agoব্রাজিল ম্যাচের পর আইএসএল, সম্ভাব্য শুরু ১৫ অক্টোবর
-
ফুটবল3 months agoFIFA WC 2026: জার্মান ঝড়ে বিধ্বস্ত কুরাকাও, ৭-১ গোলের বিশাল জয়ে বিশ্বকাপ অভিযান শুরু চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের
