আন্তর্জাতিক ক্রিকেট
পক্ষপাতিত্বের পাল্টা জবাব গম্ভীরের, বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাটা দারুনভাবে শুরু করেছিল ভারত। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনাল এর জায়গাও পাকা করে ফেলেছিল রোহিত ব্রিগেড। তারপর নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ স্টেজের সবকটি ম্যাচে জয়ী হয়েছে তারা। সেমিফাইনালে মুখোমুখি হতে হয় অস্ট্রেলিয়ার। লড়াই কঠিন হলেও মঙ্গলবার দুবাইতে অস্ট্রেলিয়াকেও পরাজিত করে ফাইনালে পৌঁছান রোহিত শর্মারা। অর্থাৎ চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ম্যাচই হারেনি ভারত। ব্যাটে বলে ঝলসে উঠেছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে ভারতের এই জয়ের নেপথ্যে আইসিসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞ। পাকিস্তানে দীর্ঘ আট বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হওয়া সত্বেও ভারত সেই দেশে গিয়ে খেলতে রাজি হয়নি। আর তাই হাইব্রিড মডেলের অনুসরণ করে দুবাইতে রাখা হয়েছিল ভারতের ম্যাচগুলি। কিন্তু যেখানে অন্যান্য দলগুলিকে এক শহর থেকে অন্য শহর ছুটে বেড়াতে হচ্ছে, বারবার একাধিক ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে, সেখানেই ভারতীয় ক্রিকেটাররা একটিমাত্র জায়গায় খেলতে পেরে বিশেষ সুযোগ পাচ্ছেন বলে দাবি করেছিলেন অনেকেই। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের সাথে একই সুরে গেয়ে উঠেছিলেন অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক এবং এই মরসুমে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে সরে দাঁড়ানো প্যাট কামিন্সও। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ খুলতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড বা দলের কোন সদস্যকে। যদিও এইবার সরাসরি ক্ষোভে ফেটে পড়লেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর।
মঙ্গলবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছানোর পরে সাংবাদিক সম্মেলনে রীতিমতো সমালোচকদের একহাত নিলেন গম্ভীর। যদিও এই খবর চাপা থাকেনি কিন্তু সাংবাদিক সম্মেলনে সরাসরি পক্ষপাতিত্বের প্রশ্ন উঠে আসেনি। কিন্তু পাকিস্তানের পিছে খেললেও এই একই একাদশকে বেছে নেওয়া হতো কি না সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল গম্ভীরকে। ইঙ্গিতটা বুঝতে মোটেই অসুবিধে হয়নি ভারতীয় কোচের। আর তারপরেই স্পষ্ট পাল্টা জবাবও দেন তিনি। “প্রথমত বাকি দলগুলি যেরকম নিরপেক্ষ পিচে খেলছে আমাদের ক্ষেত্রেও দুবাই সেরকম। আমার মনে পড়ছে না এই স্টেডিয়ামে আমরা শেষ কবে কোন ম্যাচ খেলেছি। আর আপনাদের জানিয়ে রাখি আমাদের এরকম কোন প্ল্যান ছিল না। সাবকন্টিনেন্টে খেলার দরুন আমরা প্রথম থেকেই চেয়েছিলাম ১৫ সদস্যের দলে অন্তত চারজন স্পিনার খেলাতে। আর আমার কানে এসেছে ভারতকে বিশেষ সুযোগ সুবিধে দেওয়ার কথা। সত্যি করে বলবেন এখানে কি সুবিধা পেয়েছি আমরা? এই পিচে আমরা প্র্যাকটিস করিনি। আমরা প্র্যাকটিস করেছি আইসিসি অ্যাকাডেমিতে। এই দুটো জায়গার উইকেটের মধ্যে আকাশ-পাতাল ফারাক। আসলে কিছু মানুষের নাকে কান্না স্বভাব আছে। আমার মনে হয় এদের বড় হওয়া উচিত। আবারো বলছি না আমাদের সাথে কোন রকম পক্ষপাতিত্ব হয়েছে আর না আমরা আগে থেকে এরকম কিছু পরিকল্পনা করেছিলাম” বিরক্তির সুরে বলেন গম্ভীর।
প্রসঙ্গত বুধবার দ্বিতীয় সেমিফাইনালের দিকেই তাকিয়ে রয়েছে ভারত। নিউজিল্যান্ডের সাথে দক্ষিণ আফ্রিকার লড়াইয়ে যে জিতবে তার সাথেই দুবাইতে ফাইনালি মুখোমুখি হবেন রোহিত শর্মারা।
আন্তর্জাতিক ক্রিকেট
জাতীয় দলে বৈভব, পাচ্ছেন বাড়তি সুবিধা; বিস্তারিত জানতে পড়ুন
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সালটা ১৯৮৯। মাত্র ১৬ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয়েছিল শচীন তেন্ডুলকরের। তবে এবার তার থেকেও কম বয়সে ভারতের জাতীয় দলে জায়গা পেতে চলেছেন বৈভব সূর্যবংশী। আসন্ন ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজে তাকে বেছে নিয়েছেন নির্বাচকরা। শচীনের সাথে ছিলেন তার দাদা অজিত। তবে বৈভবের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে তার সাথে সাথে তার মা-বাবাকেও পাঠানো হতে পারে এই সফরে। জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে বিদেশ যাচ্ছেন বৈভব। যদিও সেই দেশের মাটিতে এর আগেও ম্যাচ খেলেছেন তিনি, তবুও যেহেতু জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ তাই মানসিক চাপ থাকবে অনেকটাই বেশি। তারপরেও যাতে নিজের সেরাটুকু দিতে কোন সমস্যায় না পড়েন বৈভব তাই এই সিদ্ধান্ত। একটি বিশেষ সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, “বৈভবের বয়স অনেকটাই কম। তাই ওর সাথে প্রথম বিদেশ সফরে ওর বাবা মাকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। অন্য পরিস্থিতিতে ওকে খাপ খাইয়ে নিতে সাহায্য করবেন তারা। এক্ষেত্রে ওর পরিবারের সম্পূর্ণ খরচ বহন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।” যেহেতু এত কম বয়সে জাতীয় দলের হয়ে বিদেশ সফরে যাওয়ার অভিজ্ঞতা অনেক ক্রিকেটারেরই থাকে না, তাই বৈভব সূর্যবংশী যাতে কোনরকম অসুবিধেয় না পড়েন সেদিকে বিশেষ নজর দিতে চাইছে বিসিসিআই। প্রসঙ্গত বৈভবের কোচ জানিয়েছেন জাতীয় দলে নির্বাচিত হয়ে বিদেশ সফরে যাওয়ার মুহূর্তটা খুবই গর্বের। “বৈভব এবং ওর পরিবারকে অনেক অভিনন্দন। কোচ হিসেবে আমি গর্বিত। আশা রাখবো সকলের প্রত্যাশা পূরণ করবে বৈভব। পাশাপাশি আমার বিশ্বাস বিসিসিআই নিজেদের ভবিষ্যতের পোস্টার বয় পেয়ে গিয়েছে।”
আন্তর্জাতিক ক্রিকেট
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করার ইচ্ছা প্রকাশ ভারতের…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। শুধু তাই নয়, অতীতে যেই দুটি ফাইনাল হয়েছে, সেই দুটি ফাইনালও অনুষ্ঠিত হয়েছে এই ইংল্যান্ডেই। তবে আসন্ন ২০২৫-২০২৭ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ চক্রের শেষে যে ফাইনাল হবে, সেই ফাইনালটি আয়োজন করতে চায় ভারত। এমনকি প্রতিযোগিতা আয়োজনের জন্য আনুষ্ঠানিকভাবে আইসিসিকে প্রস্তাবও পাঠাতে চায় বিসিসিআই।
গত মাসে আইসিসির মুখ্য কমিটির সঙ্গে আলোচনা সেরেছে ভারতীয় বোর্ড। সেখানে উপস্থিত ছিলেন বোর্ডের প্রতিনিধি তথা আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল। আর সেখানেই বিসিসিআইয়ের এই ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। অপরদিকে আইসিসির চেয়ারম্যান এখন জয় শাহ হওয়ায়, বিসিসিআইয়ের আবেদন গ্রাহ্য করা হবে বলেই মনে করা হচ্ছে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, “ভারত যদি পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছায়, সেক্ষেত্রে সমর্থকদের কাছেও একটা দারুণ সুযোগ থাকবে। তবে সেটা না হলেও দুটো সেরা দলের ম্যাচ দেখতেও, অনেক সমর্থক মাঠে আসবেন এবং সেই ম্যাচ উপভোগ করবেন।”
আন্তর্জাতিক ক্রিকেট
সুশৃঙ্খল ক্রিকেট একাডেমির পাশাপাশি ক্রিকেটের ভবিষ্যৎ পুনর্গঠনের লক্ষ্যে দিল্লি ক্যাপিটাল্স। বিস্তারিত পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএলের পরিচিত একটা ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি হল দিল্লি ক্যাপিটাল্স। তবে শুধুমাত্র মাঠের অসামান্য রেকর্ডের জন্যই নয়, এবারে তাদের মাঠের বাইরের কৌশলের জন্যও, ইতিমধ্যেই অনেকের দৃষ্ট আকর্ষণ করেছে। এখন তাদের মূল লক্ষ্য গ্রাসরুট ডেভেলপমেন্ট, আন্তর্জাতিক সম্প্রসারণ এবং সামগ্রিক ক্রীড়াবিদদের লালন-পালনের মাধ্যমে ক্রিকেটের ভবিষ্যৎ পুনর্গঠন করা। বিগত বেশ কিছু বছর ধরে ভারত এবং বিদেশের মাটিতেও একটি কাঠামোগত, স্কেলযোগ্য একাডেমি নেটওয়ার্ক তৈরিতে ব্যাপকভাবে বিনিয়োগ করেছে দিল্লি ক্যাপিটাল্স।
দিল্লি ক্যাপিটাল্সের একাডেমির উত্থান: ২০১৯ সালে নিজেদের ব্র্যান্ডিং পুনর্গঠনের পর, পেশাদার টি-টোয়েন্টি দল হিসেবে কাজ করা থেকে একটি বিস্তৃত ক্রিকেট ইকোসিস্টেম তৈরিতে ইচ্ছাকৃতভাবে পরিবর্তন এনেছে দিল্লি ক্যাপিটাল্স। ভারত জুড়ে এক ডজনেরও বেশি একাডেমি এবং প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করার পাশাপাশি ইউনাইটেড কিংডম এবং কানাডার মতো বিশ্ব বাজারেও নিজেদের একাডেমি তৈরি করছে এই ফ্র্যাঞ্চাইজিটি। ৬ থেকে ১৮ বছর বয়সী হাজার হাজার উচ্চাকাঙ্ক্ষী ক্রিকেটারদের প্রশিক্ষণ প্রদান করা থেকে, উচ্চমানের কোচিং, আধুনিক অবকাঠামো এবং পেশাদার সেটআপের প্রতিফলনকারী পারফরম্যান্সের পথ প্রদান করে এই একাডেমিগুলি। এছাড়াও প্রযুক্তিগত প্রশিক্ষণের দিকেও অনেকতাই এগিয়ে দিল্লি ক্যাপিটাল্স। যার মধ্যে রয়েছে শারীরিক সুস্থতা, পুষ্টি শিক্ষা, ক্রীড়া মনোবিজ্ঞান এবং মানসিক দৃঢ়তা। শুধুমাত্র গ্র্যাসরুট ক্রিকেটারদের আইপিএল দলে নিয়োগ করাই নয়, তারা যাতে ভারতীয় দলেও নিজেদের জায়গা করে নিতে পারে সেই দিকেও মনোনিবেশ করা হচ্ছে। এই ফ্র্যাঞ্চাইজি থেকে স্কাউট করা বেশ কয়েকজন খেলোয়াড় তাদের রাজ্য এবং জুনিয়র জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।
এই রূপান্তরের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রতীক পুরি, যিনি ২০২৩ সালের শেষের দিকে দিল্লি ক্যাপিটালসের একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। একজন উৎসাহী স্পোর্টস ম্যানেজমেন্ট পেশাদার, প্রাক্তন জাতীয় স্তরের ক্রিকেটার এবং বিসিসিআই-প্রত্যয়িত কোচ, পুরি ক্যাপিটালসের গ্রসরুট স্তরের দৃষ্টিভঙ্গিতে কাঠামো, স্কেল এবং কৌশল আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নিয়োগের পর থেকে, এই নেটওয়ার্কটি আরও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে নতুন একাডেমিও চালু করা হয়েছে। এই সকল বিষয়ে দিল্লির অভ্যন্তরীণ একজন সদস্য বলেছেন, “প্রতীক গ্রাসরুট স্তরের দৃষ্টিভঙ্গিতে একটি সুশৃঙ্খল, তথ্য-চালিত পদ্ধতি নিয়ে এসেছেন। তিনি কেবল নেটওয়ার্ককে আরও বিস্তৃত করছেন না বরং এমন একটি সংস্কৃতি তৈরি করছেন যা ভারতের খেলাধুলায় একাডেমিগুলি কীভাবে পরিচালিত হয় তা নির্ধারণ করতে পারে”।
-
ফুটবল7 hours agoFIFA WC 2026: ‘এখনই আসল লড়াই’, বিশ্বকাপ শুরুর আগে বার্তা ব্রাজিলিয়ান কিংবদন্তী ডেনিলসন ডি অলিভেইরার
-
ফুটবল6 days agoFIFA WORLD CUP 2026: আমেরিকায় পৌঁছতেই হেনস্থার মুখোমুখি ইরাকের ফুটবলার, বিস্তারিত জানতে পড়ুন
-
ফুটবল3 days agoFIFA WC 2026: বিশ্বকাপের মঞ্চে বাধা, যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন না ওমর আব্দুলকাদির
-
ফুটবল1 year agoফিফা ট্রান্সফার ব্যানের কবলে মোহনবাগান। বিস্তারিত পড়ুন…
-
ক্রিকেট7 days agoBT20L: অভিষেক ম্যাচেই বাজিমাত! চ্যাম্পিয়নদের হারিয়ে ইতিহাস গড়ল নভাস রয়্যালস পুরুলিয়া
-
আন্তর্জাতিক ফুটবল3 days agoফিফা ফ্রেন্ডলি: আইসল্যান্ডের বিরুদ্ধে জয় দিয়েই বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনা
-
ফুটবল6 days ago৭ বছরের অপেক্ষার অবসান, সাফ চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা
-
ক্রিকেট7 days agoএশিয়ান গেমস ও ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-২০ দল ঘোষণা, নেতৃত্বে শ্রেয়স আইয়ার
