Connect with us

ক্রিকেট

IND vs ENG 3rd ODI: আহমেদাবাদে ১৪২ রানে জিতে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শেষ এক দিনের ম্যাচে প্রতিপক্ষ ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। তার সাথে জস বাটলার ব্রিগেডকে ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ করে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির মহড়া দিয়ে রাখলেন রোহিত শর্মা, শুভমন গিলরা। এদিন শুরুতে ব্যাট করে নির্ধারিত পঞ্চাশ ওভারে প্রতিপক্ষ ইংল্যান্ডকে জয়ের জন্য ৩৫৬ রানের লক্ষ্যমাত্রা দেয় ভারত। অনবদ্য শতরান করেন দলের সহ-অধিনায়ক শুভমন গিল (১১২)। জবাবে ২১৪ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। ফলে ১৪২ রানে ম্যাচ জিতে নেয় রোহিত শর্মা ব্রিগেড।

প্রসঙ্গত পরপর দুই ম্যাচ জিতে আগেই সিরিজ জিতে নিয়েছিল ভারত। এবারে আহমেদাবাদে চুনকামও সম্পন্ন করল টিম ইন্ডিয়া। যদিও শেষ ম্যাচে শতরান করা রোহিত শর্মা এই ম্যাচে ১ রান করেই ফিরে যান। যদিও বাকি ব্যাটাররা অনবদ্য ব্যাটিং করলেন। ১০২ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলেন শুভমন গিল। দীর্ঘদিন পরে রান পেলেন বিরাট কোহলিও। ৫৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যা অবশ্যই কিছুটা হলেও স্বস্তি দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। চলতি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন শ্রেয়স আইয়ার। এদিনও তিনি ৬৪ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলেন কেএল রাহুল। প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন আদিল রশিদ।

বিশাল রান তারা করতে নেমে শুরুতে বেশ ভাল ব্যাটিং করেন দুই ব্রিটিশ ওপেনার বেন ডাকেট এবং ফিল সল্ট। তবে পাওয়ার-প্লে’র পরেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। অর্শদীপ সিং দুই ওপেনারকেই ফিরিয়ে দেন। এছাড়া দুটি করে উইকেট পান হর্ষিত রানা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট পেয়েছেন কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর। শেষ পর্যন্ত ৩৪.২ ওভারে শেষ হয়ে যায় ব্রিটিশ ইনিংস। ১৪২ রানের বিশাল ব্যবধানে জয়ী হয় ভারত।

ক্রিকেট

বৈভবের ব্যাট আর ময়ঙ্কের আগুনে গতি, জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে হোয়াইটওয়াশ ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হারের সফরের হতাশা ঝেড়ে জিম্বাবোয়ের মাটিতে দুরন্ত প্রত্যাবর্তন করল ভারত। হারারের তৃতীয় টি-২০ ম্যাচে ৩৫ রানে জিতে ৩-০ ব্যবধানে সিরিজে হোয়াইটওয়াশ করল শ্রেয়স আইয়ারের দল। ব্যাট হাতে ১৫ বছরের বৈভব সূর্যবংশীর ঝলমলে ৮১ রানের ইনিংস এবং বল হাতে ময়াঙ্ক যাদবের তিন উইকেটই ভারতের জয়ের ভিত গড়ে দেয়।

টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৯২ রান। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৪৯ বলে ৮১ রানের দুরন্ত ইনিংসে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। ঈশান কিশন ২৯ রান করেন, আর অধিনায়ক শ্রেয়স আইয়ারও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জিম্বাবোয়ের হয়ে ব্র্যাড ইভান্স দুটি উইকেট নেন।

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় জিম্বাবোয়ে। প্রথম বলেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দিয়ে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে বিরল কীর্তি গড়েন ময়াঙ্ক যাদব। এরপর নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে জিম্বাবোয়েকে চাপে রাখে ভারতের বোলিং আক্রমণ। রায়ান বার্ল ৪৩ বলে ৫৪ রানের লড়াকু ইনিংস খেললেও দলকে জয়ের কাছে নিয়ে যেতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানেই থামে স্বাগতিকদের ইনিংস। ময়াঙ্ক যাদব ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩টি উইকেট নেন, যশ ঠাকুরের ঝুলিতে আসে ২টি উইকেট।

এই জয়ের সঙ্গে সিরিজের তিনটি ম্যাচই জিতে নিল ভারত। পুরো সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার জেতেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক মঞ্চে তাঁর এই পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন আশার আলো দেখাল।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

জিম্বাবোয়েকে উড়িয়ে দিয়ে সিরিজ জয় ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচের আত্মবিশ্বাস ধরে রেখেই জিম্বাবোয়ের মাটিতে আরও একবার দাপট দেখাল ভারত। হারারের মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানের বিশাল জয় তুলে নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের নামে করে নিল শ্রেয়স আইয়ারের দল। ব্যাট হাতে ঈশান কিষান ও তিলক বর্মার ঝোড়ো ইনিংসের পর বল হাতে ভারতীয় বোলারদের শৃঙ্খলিত পারফরম্যান্সে অসহায় আত্মসমর্পণ করল জিম্বাবোয়ে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত পরিস্থিতি সামাল দেন ঈশান কিষান(৮১)। তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের সঙ্গে দারুণ সঙ্গ দেন তিলক বর্মা(৬০)। শেষদিকে ভারতীয় ব্যাটারদের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহ গড়ে ভারত। এই ইনিংসের সুবাদে এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ২০০-প্লাস টি-টোয়েন্টি আন্তর্জাতিক স্কোরের বিশ্বরেকর্ডও স্পর্শ করে টিম ইন্ডিয়া।
২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবোয়ে। শুরুতে কিছুটা লড়াই করেন বেনেট(৩২)। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচে ফিরতে পারেনি জিম্বাবোয়ে। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে ১৭.৫ ওভারে ১২৯ রানেই গুটিয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস। অভিষেক শর্মা তিন উইকেট নিয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাচসেরা নির্বাচিত হন ঈশান কিষাণ। এই জয়ের ফলে আইয়ারের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল ভারত।

Continue Reading

আন্তর্জাতিক ক্রিকেট

ক্রিস গেইলের রেকর্ড ভেঙে ছক্কার রেকর্ড রোহিতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক : ভারত সিরিজ হারলেও ব্যাট হাতে ইতিহাস গড়লেন রোহিত শর্মা। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ১১০ বলে ১৩৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ভারত অধিনায়ক। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার ও ৫টি ছয়। এই পাঁচটি ছক্কার সৌজন্যেই আন্তর্জাতিক ক্রিকেটে SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলির বিরুদ্ধে সর্বাধিক ছয়ের নতুন বিশ্বরেকর্ড গড়লেন তিনি। এতদিন ৩৪২টি ছয় নিয়ে শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। রোহিত সেই রেকর্ড ভেঙে পৌঁছে গেলেন ৩৪৬টি ছয়ে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি, তাঁর ঝুলিতে ১৮২টি ছয়। ব্যক্তিগত এই ঐতিহাসিক কীর্তি ভারতের পরাজয়ের হতাশার মাঝেও রোহিতের ইনিংসকে স্মরণীয় করে রাখল।

Continue Reading

Trending