আইএসএল

ISL 2025/26: নর্থইস্টের ধাক্কায় শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া জামশেদপুরের

Published

on

রে স্পোর্টজের ওয়েবডেস্ক : জিতলেই প্রথম স্থানে পৌঁছে যেত জামশেদপুর,তবে সেই আশায় জল ঢেলে দিল নর্থইস্ট ইউনাইটেড। গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আইএসএলের ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করে জয় তুলে নিল নর্থইস্ট ইউনাইটেড এফসি । দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলের জয়ের নায়ক হয়ে উঠলেন এন্ডি রড্রিগেজ । তাঁর ম্যাচের সেরা পারফরম্যান্সেই ২-১ ব্যবধানে হার মানল জামসেদপুর এফসি।প্রথমার্ধে দুই দলই প্রতি আক্রমণ ভিত্তিক ফুটবল খেলে গোল মুখ খোলার চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি। কয়েকটি সুযোগ তৈরি হলেও দুই দলের রক্ষণভাগের দৃঢ়তায় তা ভেস্তে যায়। ফলে বিরতিতে স্কোরলাইন ছিল গোলশূন্য।দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরে যায়। ৫৩ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে নর্থইস্টকে এগিয়ে দেন রদ্রিগেজ। যদিও ৬৮ মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান জামশেদপুরের ফরোয়ার্ড মেসি বাউলি। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র এক মিনিটের মধ্যেই বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের নিখুঁত শটে আবারও গোল করেন রদ্রিগেজ। শেষ দিকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় জামশেদপুর, কিন্তু আর গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে হাইল্যান্ডার্সরা। এই হারের ফলে টেবিল টপার মোহনবাগানের থেকে ১ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রইল জামশেদপুর এফসি। মোহনবাগানের পয়েন্ট হারানর সুবিধা তুলতে পারলনা ওয়েন কোয়েলের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version