আন্তর্জাতিক ফুটবল
নেইমারকে ছাড়াই দল ঘোষণা ব্রাজিলের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন ফুটবল বিশ্বকাপের আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দুটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচের জন্য ঘোষিত ব্রাজিল দলে সুযোগ পেলেন না নেইমার জুনিয়র। প্রথমে প্রাথমিক দলে নেইমারকে রেখেছিলেন ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু সম্প্রতি চোটের কারণে স্যান্টোসের হয়ে মাঠে নামতে পারেননি নেইমার। আর তাই আসন্ন প্রীতি ম্যাচে জাতীয় দলে সুযোগ পেলেন না তিনি। ফলে বলাই যায় আসন্ন বিশ্বকাপের জন্য নেইমারের চ্যালেঞ্জ আরও কঠিন হল।
