আন্তর্জাতিক ফুটবল

ফিনালিসিমা বাতিলে কাঠগড়ায় আর্জেন্টিনা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখেই বাতিল করা হয়েছে ২০২৬ ফিনালিসিমা। আগামী ২৭ মার্চ দুই মহাদেশের চ্যাম্পিয়ন দল স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে এই ম্যাচটি হওয়ার কথা ছিল। ম্যাচটি হওয়ার কথা ছিল কাতারে। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে নিরাপত্তার কথা মাথায় রেখেই ইয়ামাল, মেসিদের ম্যাচ বাতিল করা হয়েছে। জল্পনা তৈরি হয়েছিল লিওনেল মেসি নিজেই নাকি এই ম্যাচটি খেলতে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সূত্র মারফত খবর, বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে ফিনালিসিমা খেলতে প্রচন্ড ভাবে উৎসাহী ছিলেন মেসি। পাশাপাশি, উয়েফার পক্ষ থেকেও দায় ঠেলা হচ্ছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের দিকে। তাদের দাবি বিকল্প ভেন্যুতে ম্যাচ খেলার কথা বলা হলেও রাজি হয়নি আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version