Connect with us

রাজনৈতিক অস্থিরতায় বাতিল ফিনালিসিমা

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতির জেরে বাতিল হল ২০২৬ সালের ফিনালিসিমা। ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে এই ম্যাচটি ২৭ মার্চ কাতারের দোহায় হওয়ার কথা ছিল। সেখানে প্রথমবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল এবং আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ইরানের উপর হামলার পর পুরো অঞ্চলের পরিস্থিতি জটিল হয়ে পড়ায় কাতারকে নিরাপদ ভেন্যু হিসেবে মানা হয়নি।বিকল্প ভেন্যু হিসেবে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাবেউ বা বুয়েনস আইরেসে ম্যাচ আয়োজনের কথাও ভাবা হয়েছিল। এমনকি দুই লেগে ম্যাচ আয়োজনের প্রস্তাবও দেওয়া হলেও শেষ পর্যন্ত স্পেন ও আর্জেন্টিনা ফুটবল সংস্থার মধ্যে সমঝোতা না হওয়ায় ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা এবং দক্ষিণ আমেরিকার সংস্থা কনমেবল ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা